গুজব ও কারসাজির বাজারে বিনিয়োগ নয়, ট্রেডিং করছেন অধিকাংশ
দেশের শেয়ারবাজারে প্রকৃত বিনিয়োগকারীর চেয়ে স্বল্পমেয়াদি মুনাফার আশায় ট্রেডিং করা মানুষের সংখ্যা বেশি। গুজব, কারসাজি ও দুর্বল কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এ পরিস্থিতি থেকে বের হতে হলে স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের প্রবণতা ছেড়ে কোম্পানির মৌলভিত্তি বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগে ফিরতে হবে। বিনিয়োগ ধরে রাখতে হবে অন্তত তিন থেকে পাঁচ বছর।
এমন পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন। তাঁর মতে, দেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরে আস্থার সংকটে রয়েছে। বাজারের প্রায় ৫০ শতাংশ কোম্পানি ‘জেড’ শ্রেণিভুক্ত। এমনকি ২৪ থেকে ২৬ বছর ধরে বন্ধ থাকা কোম্পানির শেয়ারের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে বাজারে বিনিয়োগের পরিবর্তে জল্পনা ও কারসাজির প্রবণতা বাড়ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, মার্জিন ঋণ, নিয়ন্ত্রক সংস্থার নজরদারি, বন্ধ কোম্পানির শেয়ার, বাইব্যাক আইন এবং বাজারের সংস্কার নিয়ে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আল-আমিন বলেন, অতীতে ধারাবাহিক লেনদেন, অভ্যন্তরীণ তথ্য ব্যবহার এবং কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হয়েছে। নতুন সরকার, পুঁজিবাজারবান্ধব অর্থমন্ত্রী ও অভিজ্ঞ কমিশন নিয়ে বিনিয়োগকারীদের অনেক প্রত্যাশা থাকলেও তা এখনো পূরণ হয়নি। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তথ্যের উন্নতি, পরিবর্তন করা যায় না এমন ব্যাক-অফিস সফটওয়্যার চালু এবং সিডিবিএল থেকে মোবাইলে পোর্টফোলিওর তথ্য পাঠানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
মার্জিন ঋণ সহজ করায় অপব্যবহারের ঝুঁকি
মার্জিন ঋণের নীতিমালা শিথিল করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক আল-আমিন বলেন, তারল্য বাড়ানোর চাপে নিয়ন্ত্রক সংস্থা টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী ১০ লাখ টাকা পুঁজি ও এক বছরের অভিজ্ঞতার শর্ত কমিয়ে ৩ লাখ টাকা পুঁজি এবং ছয় মাসের অভিজ্ঞতা নির্ধারণ করেছে। বিশ্বব্যাপী মার্জিন ঋণ মূলত স্বল্পমেয়াদি লেনদেনের জন্য ব্যবহৃত হলেও বাংলাদেশে এ ঋণ নিয়ে দীর্ঘদিন শেয়ার ধরে রাখার প্রবণতা তৈরি হয়েছে। এর ফলে বাজারে প্রায় ১৭ থেকে ১৮ হাজার কোটি টাকার ঋণাত্মক ইকুইটি তৈরি হয়েছে। কঠোর নজরদারি ছাড়া ঋণের সুবিধা সহজ করা হলে আবারও অপব্যবহারের আশঙ্কা রয়েছে।
বাজারে বিনিয়োগকারীর চেয়ে ট্রেডার বেশি
বাজারে সফল বিনিয়োগকারীর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, প্রকৃত বিনিয়োগকারী খুব কম। অধিকাংশই স্বল্পমেয়াদি লেনদেনের মাধ্যমে মুনাফা করতে চান। আর যারা কারসাজি করে মুনাফা করেন, তাঁরা মূলত বাজার কারসাজিকারী। অন্যদিকে, গুজবে কান না দিয়ে কোম্পানির মৌলভিত্তি বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে সফল হওয়ার সুযোগ বেশি।
এ প্রসঙ্গে বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের বিনিয়োগ দর্শনের উদাহরণ দিয়ে তিনি বলেন, সবাই যখন কোনো শেয়ার কেনার পরামর্শ দেয়, তখন সেটি বিক্রির সময়।
নজরদারির বিরোধিতা ব্যক্তিস্বার্থে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরদারি নিয়ে ব্রোকারদের বিরোধিতার সমালোচনা করে অধ্যাপক আল-আমিন বলেন, নীতিমালা তৈরির সময় ব্রোকাররাই কঠোর নজরদারির কথা বলেন। কিন্তু ব্যক্তিস্বার্থে আঘাত লাগলে সেটিকে হয়রানি হিসেবে আখ্যা দেন। অস্বাভাবিক লেনদেন হলে নিয়ন্ত্রক সংস্থার অবশ্যই প্রশ্ন করার অধিকার রয়েছে।
আগের কমিশনের করা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ কোটি টাকার জরিমানার পেছনে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে করপোরেট জালিয়াতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সার্টিফিকেট আদালতের দীর্ঘসূত্রতা কাটিয়ে আলাদা বেঞ্চ ও বিভাগ গঠন করা প্রয়োজন।
গুজবে দুর্বল শেয়ারের দরবৃদ্ধি ঠেকাতে হবে
বন্ধ কারখানা চালুর জন্য বাজেটে অর্থ বরাদ্দ কিংবা নতুন মিউচুয়াল ফান্ড গঠনের খবরে দুর্বল কোম্পানি ও ফান্ডের শেয়ারের দাম বাড়ার যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।
অধ্যাপক আল-আমিন বলেন, এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের অজ্ঞতা ও নিয়ন্ত্রক সংস্থার ধীরগতি—দুটিই দায়ী। বাজেটের তহবিল তালিকাভুক্ত কোম্পানির জন্য নয়। একইভাবে নতুন মিউচুয়াল ফান্ড গঠনের খবরে পুরোনো দুর্বল ফান্ডের দাম বাড়ার কোনো যুক্তি নেই। বিনিয়োগকারীরা না জেনে গুজবের ভিত্তিতে বিনিয়োগ করেন। পরে লোকসান হলে অন্যকে দায়ী করেন। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে কমিশনের উচিত প্রযুক্তির মাধ্যমে শুরুতেই তা নিয়ন্ত্রণ করা।
বন্ধ কোম্পানির শেয়ার কিনে নেওয়ার দাবি অযৌক্তিক
বন্ধ কোম্পানির শেয়ার তালিকাচ্যুত করা এবং বাইব্যাক আইন প্রণয়নের দাবি প্রসঙ্গে অধ্যাপক আল-আমিন বলেন, নিয়ম অনুযায়ী কোনো কোম্পানিকে তালিকাচ্যুত করতে হলে সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা সব শেয়ার কিনে নিতে হয়। কিন্তু অনেক বন্ধ কোম্পানির মালিক পলাতক থাকায় তা বাস্তবায়ন কঠিন।
বাইব্যাক নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে ভুল ধারণা রয়েছে। প্রকৃত অর্থে বাইব্যাক হলো লাভজনক কোম্পানির নিজস্ব রিজার্ভ থেকে বাজারে অবমূল্যায়িত শেয়ার কিনে নেওয়া। দেউলিয়া বা বন্ধ কোম্পানির মালিকেরা ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার কিনে নেবেন—এমন ধারণা অযৌক্তিক।
ব্যাক-অফিসে কারসাজি বন্ধে নতুন ব্যবস্থা
ব্রোকারেজ হাউসের ব্যাক-অফিস সফটওয়্যারে কারসাজি ঠেকাতে নেওয়া উদ্যোগের বিষয়ে তিনি বলেন, অতীতে সফটওয়্যারে কারসাজি করে অনেক বিনিয়োগকারীকে সর্বস্বান্ত করা হয়েছে। এ ধরনের ঘটনা বন্ধে ব্যাক-অফিস সফটওয়্যার পরিবর্তন-অযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কোনো তথ্য মুছে ফেলা বা বাদ দেওয়ার সুযোগ থাকবে না। প্রয়োজন হলে শুধু সংশোধনী এন্ট্রি দেওয়া যাবে।
পাশাপাশি মাস শেষে সিডিবিএল থেকে সরাসরি বিনিয়োগকারীদের মোবাইলে পোর্টফোলিওর তথ্য পাঠানোর ব্যবস্থা চালু হয়েছে। এতে ব্রোকারেজ হাউস কেউ ভুয়া পোর্টফোলিও দেখালে বিনিয়োগকারীরা প্রকৃত তথ্য যাচাই করতে পারবেন।
তিন থেকে পাঁচ বছরের বিনিয়োগের পরামর্শ
সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশে অধ্যাপক আল-আমিন বলেন, স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের প্রবণতা বাদ দিতে হবে। কোন কোম্পানির ব্যবসা বাড়ছে, মুনাফা কেমন এবং নিয়মিত লভ্যাংশ দেওয়ার সক্ষমতা রয়েছে কি না—এসব বিষয় যাচাই করে বিনিয়োগ করতে হবে। শেয়ার কেনার পর অন্তত তিন থেকে পাঁচ বছর ধরে রাখার মানসিকতা তৈরি করতে হবে।
তাঁর মতে, সঠিক জ্ঞান, কোম্পানির মৌলভিত্তি বিশ্লেষণ ও ধৈর্যের সঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারলে শেয়ারবাজার থেকে সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বা বন্ডের চেয়েও বেশি মুনাফা অর্জনের সুযোগ রয়েছে।
পাঠকের মতামত:
- পদ্মা ব্যাংকের দায় পরিশোধে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- গুজব ও কারসাজির বাজারে বিনিয়োগ নয়, ট্রেডিং করছেন অধিকাংশ
- গোল্ডেন হার্ভেস্টে ৫০০ কোটি টাকার হিসাব নিয়ে নিরীক্ষকের উদ্বেগ
- কেলেঙ্কারিতে নেতৃত্ব হারাল এনভিডিয়া, উধাও ২৬৪ লাখ কোটি টাকার বাজারমূল্য
- শেয়ারবাজারে বড় দরপতনের গুজব, বিএসইসির সতর্কবার্তা
- ডিআরইউর দুই সদস্যের বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ
- দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
- রাধিকার মন্তব্য নিয়ে মুখ খুললেন কীর্তি
- স্পেসএক্সে ১৭২০ কোটি ডলারের বিনিয়োগ এনভিডিয়ার
- নোকিয়া, ইন্টেল ও সিনপসিসে বিনিয়োগ কমাল এনভিডিয়া
- নয় হাজার কোটি টাকার আইপিও আনছে কোল ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান
- ভারতের শেয়ারবাজারে বড় উত্থান, সেনসেক্স ছাড়াল ৮৪ হাজার
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৪৫৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৫ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- সাপ্তাহিক লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পদ্মা ব্যাংকের দায় পরিশোধে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- গুজব ও কারসাজির বাজারে বিনিয়োগ নয়, ট্রেডিং করছেন অধিকাংশ
- গোল্ডেন হার্ভেস্টে ৫০০ কোটি টাকার হিসাব নিয়ে নিরীক্ষকের উদ্বেগ
- কেলেঙ্কারিতে নেতৃত্ব হারাল এনভিডিয়া, উধাও ২৬৪ লাখ কোটি টাকার বাজারমূল্য














