ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!

২০২৬ নভেম্বর ১৭ ০৭:১০:২২
‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!

বিনোদন প্রতিবেদক : করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম সিজ়ন ঘিরে নতুন চমক নিয়ে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এই সিজ়নই হতে যাচ্ছে অনুষ্ঠানটির শেষ সিজ়ন। আর শেষ পর্বে বলিউডের বাদশা শাহরুখ খানকে দেখা যেতে পারে। তবে একা নন, তাঁর সঙ্গে থাকতে পারেন সঞ্চালক করণ জোহরের দুই সন্তান যশ ও রুহি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নবম সিজ়নের শেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে পারেন শাহরুখ। তাঁর সঙ্গে করণের দুই সন্তানকে দেখার সম্ভাবনাও তৈরি হয়েছে। যশ ও রুহির বয়স এখন ৯ বছর। ফলে তিনজনকে একসঙ্গে পর্দায় দেখা গেলে দর্শকদের জন্য তা বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।

তবে শাহরুখকে পুরো পর্বজুড়ে দেখা যাবে না বলে জানা গেছে। অনুষ্ঠানের একটি ছোট অংশে উপস্থিত থাকবেন তিনি। ইতিমধ্যে ওই পর্বের শুটিংও সম্পন্ন হয়েছে বলে খবর। ‘কিং’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকায় বেশি সময় দিতে পারেননি অভিনেতা। চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে নবম সিজ়নের প্রথম পর্বেই অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান ও কারিশমা কাপুর। এরপর অনুষ্ঠানে এসেছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর ও অর্জুন কাপুর, সাইফ আলী খান ও কারিনা কাপুর খান এবং সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

আসন্ন পর্বে দেখা যাবে অনন্যা পাণ্ডে ও অনন্যা বিড়লাকে। তাঁদের সঙ্গে থাকবেন শানায়া কাপুর। ইতিমধ্যে এই পর্বের ঝলক প্রকাশ্যে এসেছে। সব মিলিয়ে শেষ সিজ়নের অতিথি তালিকা ও সম্ভাব্য চমক নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন