ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি

২০২৬ নভেম্বর ১১ ১৫:৩৭:৩৪
লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিন ধরে জব্দ থাকা বিনিয়োগকারীদের কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তে গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস উত্থান হয়েছিল। তবে চলতি সপ্তাহ ফের পতনে শুরু হয়। যা সোমবারও অব্যাহত ছিল। তবে মঙ্গলবার ও বুধবার উত্থান হয়েছে শেয়ারবাজারে। এরমধ্যে বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাঁড়িয়েছে সাড়ে সাতশ কোটি টাকা।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪৫ পয়েন্টে। যা মঙ্গলবার বেড়েছিল ৪৪ পয়েন্ট। এ সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে সোমবার ও রবিবার ১০ পয়েন্ট করে কমেছিল। তবে ফ্রিজ বিও চালুর খবরে গত বৃহস্পতিবার ৭১ পয়েন্ট ও বুধবার ৫৭ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ৭৫৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৫৮ কোটি ৫০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৯ কোটি ১৬ লাখ টাকার বা ১৫ শতাংশ।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮১ টি বা ৪৬.৬৫ শতাংশের। আর দর কমেছে ১৫১ টি বা ৩৮.৯২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.৪৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০ টির, কমেছে ৫৯ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫২৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫২ পয়েন্ট বেড়েছিল এবং ৯ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন