ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন

২০২৬ নভেম্বর ১০ ১৪:৫৩:০১
ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১০ নভেম্বর) ব্লক মার্কেটে ২৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৪৩ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫১ লাখ ৩ হাজার ১৭৬ টি শেয়ার ৬৮ বার হাত বদলের মাধ্যমে ৪৩ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ কোটি ৪৩ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ সায়হাম টেক্সটাইলের ৭ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন