ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সোনালী লাইফের ৯ মাসে উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ

২০২৬ অক্টোবর ২৬ ০৯:৪৬:৪২
সোনালী লাইফের ৯ মাসে উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এ সময়ে জীবন বিমা তহবিলের আয়-ব্যয়ের উদ্বৃত্ত কমে দাঁড়িয়েছে ২৯ কোটি ৬৯ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৯১ কোটি ১৬ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ৯ মাসে কোম্পানিটির জীবন বিমা তহবিলের উদ্বৃত্ত আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৭ শতাংশ কমেছে।

অন্যদিকে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আয়-ব্যয়ের উদ্বৃত্তের পরিবর্তে ঘাটতিতে পড়েছে কোম্পানিটি। এ সময়ে মোট আয় থেকে বিমা দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর ৪ কোটি টাকার ঘাটতি হয়েছে। গত বছরের একই সময়ে কোম্পানিটির উদ্বৃত্ত ছিল ১৮ কোটি ৫৮ লাখ টাকা।

তবে জীবন বিমা তহবিলের আকার বেড়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তহবিলটির স্থিতি দাঁড়িয়েছে ৯২৫ কোটি ৬৪ লাখ টাকা। গত বছরের একই তারিখে এ তহবিলের স্থিতি ছিল ৮৯৬ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ এক বছরে তহবিলের স্থিতি বেড়েছে প্রায় ২৯ কোটি ২৬ লাখ টাকা।

এদিকে, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক হয়েছে। এ সময়ে শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ৪ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ধনাত্মক ৭ টাকা ৯৫ পয়সা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন