ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দুয়ার খুলবে আমিরের?
খেলাধুলা ডেস্ক : পাকিস্তানের হয়ে এক দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মোহাম্মদ আমির। তবে এখন তাঁর পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছে ব্রিটিশ নাগরিকত্বও। আর এই নাগরিকত্বই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর জন্য খুলে দিতে পারে নতুন সম্ভাবনা। আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) খেলোয়াড় ড্রাফটে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে নাম লিখিয়েছেন ৩৪ বছর বয়সী এই বাঁহাতি পেসার। জায়গা পেয়েছেন সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে।
আগামীকাল ৩ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এপিএলের খেলোয়াড় ড্রাফট। আমিরের নিবন্ধনে বসবাসের দেশ হিসেবে যুক্তরাজ্যের নাম থাকলেও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড হিসেবে উল্লেখ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এই দ্বৈত পরিচয়ের কারণে প্রশ্ন উঠেছে, ব্রিটিশ পাসপোর্টের সুবাদে কি এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাবেন তিনি?
২০২৬ সালের মে মাসে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আমির। এর আগে পাকিস্তানে জন্ম নেওয়া আজহার মাহমুদ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আইপিএলে খেলেছেন। পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা বন্ধ থাকলেও ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন আজহার। আমিরের ক্ষেত্রেও একই সুযোগ তৈরি হয় কি না, তার একটি ধারণা পাওয়া যেতে পারে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় আইপিএলের মিনি নিলামে।
পাকিস্তানের হয়ে আমির খেলেছেন ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি। ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রের লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই ছিল তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর থেকে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন এই পেসার।
ব্রিটিশ নাগরিকত্বের কারণে আফগানিস্তান লিগে অংশ নেওয়ার ক্ষেত্রেও বাড়তি সুবিধা পেতে পারেন আমির। এপিএলে খেলতে তাঁর পিসিবির অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন না-ও হতে পারে। বিপরীতে পাকিস্তানের অন্য ক্রিকেটারদের জন্য এপিএলে অংশগ্রহণের বিষয়টি এখনো অনিশ্চিত।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের এপিএলে খেলার অনুমতি পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফখর জামান, সাইম আইয়ুব, হাসান আলী, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমসহ ৩০ জনের বেশি পাকিস্তানি ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছেন। তবে তাঁদের অনাপত্তিপত্র দেওয়া হবে কি না, সে বিষয়ে ইতিবাচক কোনো ইঙ্গিত দিতে পারেনি পিসিবি। ক্রিকবাজকে বোর্ডটির এক মুখপাত্র বলেছেন, ‘আমার তা মনে হয় না।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রকাশিত ড্রাফট তালিকাতেও স্পষ্ট করা হয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ পিসিবির অনাপত্তিপত্র পাওয়ার ওপর নির্ভর করবে।
এবারের এপিএল ড্রাফটে ভারতীয় ক্রিকেটারদেরও নাম রয়েছে। সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কে এস ভরত, অলরাউন্ডার বিজয় শঙ্কর ও অফ স্পিনার মুরুগান অশ্বিন ড্রাফটে নিবন্ধন করেছেন। তিনজনই আইপিএলসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বিজয় ও মুরুগান ভারতীয় ক্রিকেটার হিসেবে নিবন্ধিত হলেও ভরতের বসবাসের দেশ সংযুক্ত আরব আমিরাত। তিনজনই রয়েছেন গোল্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আছেন মোট ৪৬২ জন ক্রিকেটার।
ড্রাফটে ভারতীয় বংশোদ্ভূত আরও কয়েকজন ক্রিকেটার রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের উন্মুক্ত চাঁদ, ওমানের আয়ান খান, সংযুক্ত আরব আমিরাতের রাহুল চোপড়া, অক্ষদীপ নাথ, আলিশান শারাফু, আরিয়ান আফজাল খান ও ধ্রুব পরাশর, কেনিয়ার ভ্রাজ প্যাটেল এবং কুয়েতের ইয়াসিন প্যাটেল।
ব্রিটিশ নাগরিকত্ব আমিরের আইপিএল খেলার পথ তৈরি করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের অবস্থান আরও শক্ত করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এপিএলের সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পাওয়া তারই ইঙ্গিত দিচ্ছে।
পাঠকের মতামত:
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- প্রথম শ্রেণির ক্রিকেটে চার ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন মোসাদ্দেক
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- বেক্সিমকো ফার্মার তিন মাসে ইপিএস ৫.৭২ টাকা
- এমবি ফার্মার লভ্যাংশ ঘোষনা
- বিডি থাই ফুডের লভ্যাংশ ঘোষনা
- বিডি থাই অ্যালুমিনিয়ামের ‘নো’ ডিভিডেন্ড
- একমি পেস্টিসাইডসের লভ্যাংশ ঘোষনা
- বারাকা পাওয়ারের তিন মাসে ইপিএস ৫৪ পয়সা
- কপারটেক ইন্ডাস্ট্রিজের তিন মাসে ইপিএস ১১ পয়সা
- সাফকো স্পিনিংয়ের ৫% লোকসান কমেছে
- ইন্দো-বাংলা ফার্মার লভ্যাংশ ঘোষনা
- গোল্ডেন সনের ৯৫% লোকসান বেড়েছে
- সোনালি পেপারের তিন মাসে ইপিএস ২.৪২ টাকা
- লাভেলোর মুনাফা কমেছে ৬০ শতাংশ
- লোকসানে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী
- পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের তথ্যে গরমিল
- নিজে থেকেই জায়গা বদলাত ম্যানিকুইন, আতঙ্কিত শ্রুতি হাসান
- আইপিওর আগে চীনা বিনিয়োগকারীদের আবেদন ফিরিয়ে দিচ্ছে অ্যানথ্রপিক
- শেয়ার কারসাজির ফাইন ফুডসের ভয়াবহ জালিয়াতি
- শেষ বলে চার মেরে পাকিস্তানকে হারাল ভারত
- মোসাদ্দেকের অপরাজিত ১৩৭ রানে বড় সংগ্রহ ময়মনসিংহের
- বিনিয়োগকারীরা হারালো ৩ হাজার ৬৩৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেট্রো স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














