ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

একদিন পরেই পতনে ফিরল শেয়ারবাজার

২০২৬ অক্টোবর ২৯ ১৬:৩৮:২৩
একদিন পরেই পতনে ফিরল শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : পাঁচ দিনের ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) খুলে দেশের শেয়ারবাজার। এরপরে টানা ৩ কার্যদিবস পতনের পরে বুধবার উত্থান হয়। তবে বৃহস্পতিবারই পতনে ফিরে গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪১৭ পয়েন্টে। যা বুধবার ৪৭ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৫৬৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪০ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১২৩ কোটি ৬৭ লাখ টাকার বা ২৮ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৫ টি বা ৩৭.৩৭ শতাংশের। আর দর কমেছে ১৯০ টি বা ৪৮.৯৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৩ টি বা ১৩.৬৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০ টির, কমেছে ৭১ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন