তুরাগ রক্ষায় বিশ্বব্যাংকের ১৮৪ কোটি টাকার ঋণ
দূষণে বিপর্যস্ত তুরাগ নদ রক্ষায় ১৮৩ কোটি ৭০ লাখ টাকার প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রকল্পের পুরো অর্থ ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক। শিল্পবর্জ্য নিঃসরণ নিয়ন্ত্রণ, দূষণের উৎস শনাক্ত, নদীর পানির মান পর্যবেক্ষণ এবং পরিবেশ আইন প্রয়োগ জোরদার করার মাধ্যমে নদটির পরিবেশগত অবস্থা উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম: ইন্টিগ্রেটেড পলিউশন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট সিস্টেম অব তুরাগ রিভার ইসিএ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে পরিবেশ অধিদপ্তর। আগামী ২৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপনের কথা রয়েছে। অনুমোদন পেলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তুরাগ নদের পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বব্যাংকের মতো উন্নয়ন সহযোগী সংস্থা এতে অর্থায়ন করায় প্রকল্পটির গুরুত্ব আরও বেড়েছে।
প্রকল্প প্রস্তাব অনুযায়ী, দ্রুত নগরায়ণ, শিল্পায়ন ও নদ দখলের কারণে তুরাগের পরিবেশগত অবস্থা ক্রমেই খারাপ হয়েছে। একসময় কৃষি, মাছ ধরা ও গৃহস্থালি কাজে মিঠাপানির গুরুত্বপূর্ণ উৎস ছিল নদটি। পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখত তুরাগ। কিন্তু দূষণের কারণে নদটির পরিবেশ ও আশপাশের জনজীবন হুমকির মুখে পড়েছে।
শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে নজরদারি
প্রকল্পের আওতায় তুরাগের দূষণপ্রবণ এলাকা চিহ্নিত করে মানচিত্র তৈরি করা হবে। নদে বর্জ্য নিঃসরণকারী শিল্পকারখানার তালিকা চূড়ান্ত করার পাশাপাশি শিল্পবর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন ও কার্যকর রাখার বিষয়টি তদারকি করা হবে।
এ জন্য অন্তত ১০০টি সরাসরি অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। অননুমোদিত শিল্পকারখানার বিরুদ্ধে চিঠি দেওয়া ও জরিমানা আরোপের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি তুরাগ তীরের চিহ্নিত ১৭৩টি শিল্পকারখানায় স্থাপিত বর্জ্য শোধনাগারের কার্যকারিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
শিল্পকারখানায় পানির মান পর্যবেক্ষণে তাৎক্ষণিক তথ্য সরবরাহকারী অনলাইন ব্যবস্থা স্থাপন করা হবে। নদীতীরে অবৈধভাবে বর্জ্য ফেলা ও জমা করার স্থানগুলো ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া নৌযানে টহল দিয়ে নদীর পানির মান পর্যবেক্ষণ এবং ভূপৃষ্ঠের পানির মান যাচাইয়ের নির্দেশিকা তৈরির পরিকল্পনা রয়েছে।
থাকছে অভিযোগ ব্যবস্থা ও পরিবেশবান্ধব শিল্পকে উৎসাহ
তুরাগের পানির গুণগত মান পর্যবেক্ষণে ভৌগোলিক তথ্যব্যবস্থা (জিআইএস) ভিত্তিক সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৩৩৩-৪ কলসেন্টারকে সমন্বিত অভিযোগ ব্যবস্থাপনার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া দেশে ৪০টি ও বিদেশে পাঁচটি প্রশিক্ষণ এবং ১৫টি কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া শিল্পকারখানাকে উৎসাহিত করতে দেওয়া হবে ‘গ্রিন স্টার’ স্বীকৃতি। নদীদূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিলবোর্ড, সংবাদপত্র, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হবে।
পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সাবেক সদস্য মো. মাহমুদুল হোসাইন খান লিখিত বক্তব্যে বলেন, শিল্পকারখানায় পানির মান পর্যবেক্ষণের অনলাইন ব্যবস্থা চালু হলে বর্জ্য শোধনাগারের কার্যকারিতা নিশ্চিত করা সহজ হবে। এতে তুরাগের পানির গুণগত মান, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে নদীদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে প্রকল্পটির অনুমোদন, বাস্তবায়ন এবং শিল্পকারখানার বিরুদ্ধে আইন প্রয়োগ কতটা কার্যকর হয়, তার ওপরই তুরাগের দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগটির সাফল্য নির্ভর করবে।
পাঠকের মতামত:
- ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
- লুজারের শীর্ষে ইস্টার্ণ লুব্রিকেন্ট
- গেইনারের শীর্ষে শাইন ওরিয়ন ইনফিউশন
- ১০% লভ্যাংশ দেবে লাভেলো আইসক্রিম
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- জব্দ বিও হিসাব চালু : বৃহস্পতিবারও শেয়ারবাজারে উত্থান
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- লোকসানেই ওয়েস্টার্ন মেরিন
- নাহি অ্যালুমিনিয়ামের মুনাফা বেড়েছে ১১১৪ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টসের মুনাফা কমেছে ৬৮ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টের ১১৫% লভ্যাংশ ঘোষনা
- এবারও গ্লোবাল হেভী কেমিক্যালের ‘নো’ ডিভিডেন্ড
- ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর এখন গোচারণ ভূমি
- কিউআইওর অর্থ ব্যবহারে বিএসইসির তদন্ত, কমিটি গঠন
- রজনীকান্তের নতুন ছবিতে শ্রীলীলা
- ইভেকোর ৮৯ শতাংশ শেয়ার কিনল টাটা
- অ্যাপল-টেসলার শেয়ার বেচে চীনা স্টকে বিনিয়োগ, জালিয়াতির অভিযোগ
- সর্বোচ্চ ইপিএসের মাইলফলকে পূবালী ব্যাংক
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- ফ্রিজ বিও চালুর সিদ্ধান্তে বিএসইসিকে সাধুবাদ ডিবিএ’র
- ডারউইনের জয়ের পর জয়হীন বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সিমন্স
- ফারহানের জার্সি অন্য কাউকে নিতে দেবেন না শ্রীলঙ্কার কোচ
- লুজারের শীর্ষে জিএসপি ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- জব্দ বিও হিসাব চালুর খবরে শেয়ারবাজারে উত্থান
- মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ১৩০ শতাংশ
- ফার্মা এইডের ৩৫% লভ্যাংশ ঘোষনা
- কারিনাকে নিয়ে বাইকে বিপাকে সাইফ!
- ‘মামাকে বিয়ে’, রাধিকার মন্তব্যে ক্ষুব্ধ বালকৃষ্ণের ভক্তরা
- মহেশখালীতে ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- লকারে গয়না উধাও, ব্যাংককে ৫০.৫ লাখ ক্ষতিপূরণের নির্দেশ
- দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- জব্দ বিও হিসাব চালুর সিদ্ধান্ত, লেনদেনে গতি ফেরার আশা
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ২% লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের ২১০% লভ্যাংশ ঘোষণা
- আরো তলানিতে শেয়ারবাজার
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
- চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার
- দু’বছর পর মান্নাত থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
- ফিরে দেখা পর্দার স্মরণীয় ১৯ চরিত্র
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ছয়ে আফগানিস্তান
- ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দুয়ার খুলবে আমিরের?
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্নে সূচক
- গেইনারের শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- জিডিপিতে বিশ্বের ৩৬তম বৃহৎ অর্থনীতি বাংলাদেশ
- শেষ দুই ম্যাচে জয় নিউজিল্যান্ডের ভারতের সিরিজ জয়ের উৎসবেও স্বস্তি নেই
- মেহরবের প্রথম সেঞ্চুরি নাসুমের পাঁচ উইকেট
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














