পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে বিএসইসি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে পাঁচ বিনিয়োগকারীর বিও হিসাব থেকে মালেক স্পিনিং মিলসের শেয়ার বিক্রির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ার বিক্রির নির্দেশ কে দিয়েছিল, সংশ্লিষ্ট আদেশপত্রের স্বাক্ষর ও নথি আসল কি না এবং বিক্রির অর্থ কীভাবে সমন্বয় করা হয়েছে, তা খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থাটি। এ ঘটনায় সিটি ব্রোকারেজ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের ভূমিকাও তদন্ত করা হবে।
সম্প্রতি বিএসইসির বাজার গোয়েন্দা ও তদন্ত বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার বিক্রির নির্দেশ কে দিয়েছিল
বিএসইসির আদেশ অনুযায়ী, সিটি ব্রোকারেজের দাবি, তারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের কাছ থেকে শেয়ার বিক্রির নির্দেশ পেয়েছিল। তবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এ ধরনের নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছে। অন্যদিকে, পাঁচ বিনিয়োগকারীর অভিযোগ, তাঁরা শেয়ার বিক্রির অনুমতি দেননি।
দুই প্রতিষ্ঠানের বক্তব্য এবং বিনিয়োগকারীদের অভিযোগের মধ্যে এ অসংগতি কীভাবে তৈরি হয়েছে, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। বিশেষ করে, শেয়ার বিক্রির নির্দেশের প্রকৃত উৎস, অনুমোদন এবং লেনদেন সম্পন্ন করার প্রক্রিয়া খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
আদেশপত্রের সত্যতা যাচাই হবে
তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিতর্কিত শেয়ার বিক্রির আদেশপত্রের সত্যতা যাচাই করা হবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের কাছে থাকা মূল আদেশপত্র পরীক্ষা করে দেখা হবে, কখন সেটি তৈরি হয়েছে, কে স্বাক্ষর করেছেন, তারিখ ও ক্রমিক নম্বর কী এবং কীভাবে তা সিটি ব্রোকারেজের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া সিটি ব্রোকারেজের জমা দেওয়া কপির সঙ্গে মূল নথির মিল রয়েছে কি না, তাও যাচাই করা হবে। আদেশপত্রগুলো নির্ধারিত সময়ে তৈরি হয়েছিল, নাকি পরে তৈরি, পরিবর্তন বা জাল করা হয়েছে কিংবা আগের তারিখ দেখিয়ে প্রস্তুত করা হয়েছে—এসব বিষয়ও তদন্তের আওতায় থাকবে। প্রয়োজনে বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে।
বিক্রির অর্থ কোথায় গেছে, খতিয়ে দেখবে কমিটি
শুধু শেয়ার বিক্রির নির্দেশ নয়, বিক্রির অর্থ কোথায় জমা হয়েছে এবং কীভাবে হিসাবের সঙ্গে সমন্বয় করা হয়েছে, তা-ও তদন্ত করবে বিএসইসি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করলেও কী পরিস্থিতিতে শেয়ার নিষ্পত্তির জন্য সরবরাহ করেছিল, তা খতিয়ে দেখা হবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট লেনদেন, শেয়ার স্থানান্তর, নিষ্পত্তি, হিসাবের খতিয়ান এবং অর্থ সমন্বয়ের নথি পরীক্ষা করা হবে। বিক্রির অর্থ কোনো মার্জিন দায়ের বিপরীতে সমন্বয় করা হয়েছিল কি না, সেটিও নির্ধারণ করতে বলা হয়েছে।
পাশাপাশি পাঁচ বিনিয়োগকারীর শেয়ারে বিক্রির ওপর কোনো মেয়াদি নিষেধাজ্ঞা বা লক-ইন ছিল কি না, এসব শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ দেওয়া হয়েছিল কি না এবং জামানত হিসেবে শেয়ার ব্যবহার ও বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধিবিধান মানা হয়েছিল কি না, তা যাচাই করা হবে।
দায় নির্ধারণ হবে সংশ্লিষ্টদের ভূমিকা দেখে
তদন্তে সিটি ব্রোকারেজ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট, সংশ্লিষ্ট ব্রোকার বা লেনদেনকারীদের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকাও পরীক্ষা করা হবে। শেয়ার বিক্রির আদেশ তৈরি, অনুমোদন, পাঠানো ও কার্যকর করার প্রতিটি ধাপে কার কী দায়িত্ব ছিল, তা নির্ধারণ করবে তদন্ত কমিটি।
অননুমোদিত লেনদেন, যোগসাজশ, নথি জাল বা পরিবর্তন, অবহেলা কিংবা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার ব্যর্থতার প্রমাণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।
শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১৭(ক) ধারায় এ তদন্ত পরিচালিত হবে। কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, আর্থিক প্রভাব পরিমাপ এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক বা আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে তদন্ত কমিটি।
পাঠকের মতামত:
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে বিএসইসি
- বিডি অটোকারসের লভ্যাংশ ঘোষনা
- বিবিএস কেবলসের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস
- লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
- আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষনা
- ইভিন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মীর আখতার
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- তিন বিনিয়োগকারীকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা
- লোকসানেও লভ্যাংশ, মুনাফা করে নামমাত্র!
- সিলকো ফার্মার পাঁচ পয়সা লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- কেঅ্যান্ডকিউ এর ইপিএস ১১.২৫ টাকা, লভ্যাংশ ১ টাকা
- কপারটেকের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৫ পয়সা লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- মুন্নু ফেব্রিক্সের এক পয়সা লভ্যাংশ ঘোষনা
- বকেয়া বিমা দাবির দায় সাড়ে চার গুণ, মুনাফা কমেছে ৭৪%
- এডভেন্ট ফার্মার দেড় পয়সা লভ্যাংশ ঘোষনা
- Price Sensitive Information of Mostafa Metal Industries PLC
- ক্রাউন সিমেন্টের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- সোনালি পেপারের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা
- কেডিএস এক্সেসরিজের লভ্যাংশ ঘোষণা
- শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- মোস্তফা মেটালের লভ্যাংশ ঘোষণা
- লোকসানী জেএমআই সিরিঞ্জের লভ্যাংশ ঘোষণা
- স্কয়ার ফার্মার লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- শেয়ারবাজারে ছুটির পরে টানা দুইদিন পতন
- গেইনারের শীর্ষে জেএমআই সিরিঞ্জ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- নিটল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ
- মুনাফায় ফিরেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসে উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- ডরিন পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন নিরীক্ষকের
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৩৩ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- উদ্দেশ্যহীন তদন্তে বিনিয়োগকারীদের ক্ষতি : ক্ষুব্ধ বিএসইসি
- ২৬ ইনিংসে ২৬ জয় তিলকের অনন্য রেকর্ড
- স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সিতে পাকিস্তানের ক্রিকেটাররা
- লুজারের শীর্ষে দেশ গার্মেন্টেস
- গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
- শেয়ারবাজারে পতন দিয়ে শুরু
- ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২৭ শতাংশ
- সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- শমরিতা হসপিটালের ইপিএস বেড়েছে ২০ শতাংশ
- শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষনা
- তিতাসে দুই কূপ খননে ব্যয় ৫৯২ কোটি টাকা
- ভারতে বন্ডের সুদে উৎসে কর ছাড়
- আসছে ‘থ্রি ইডিয়ট্স’-এর সিক্যুয়েল
- নিরবে ধংসের পথে আরেক ব্যাংক, ঝুঁকিতে গ্রাহকদের আমানত
- ১৮ বলে ৪৬ রান তুলে ভারতকে জেতালেন তিলক
- আফগানিস্তানের উত্থান ইংল্যান্ডের পতন
- ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী
- টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাংলাদেশের পুরো বাজারের চেয়ে বড় জিয়োর আইপিওতে আবেদন
- চিত্রনাট্যের বাইরে ঐশ্বরিয়াকে ছুঁয়ে বকুনি খান সালমান
- ব্রুকের ২০২ রানে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড
- ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ে জিতল ভারত
- সতর্কবার্তা পেয়েও ঠেকাতে পারেনি এসবিআই : তথ্য ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের
- ১০০ মিনিটেই পূর্ণ সাবস্ক্রাইবড ৩০ হাজার কোটি রুপির আইপিও
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














