ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আসছে ‘থ্রি ইডিয়ট্‌স’-এর সিক্যুয়েল

২০২৬ অক্টোবর ২৫ ০৯:০৯:৩৮
আসছে ‘থ্রি ইডিয়ট্‌স’-এর সিক্যুয়েল

বিনোদন প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়ট্‌স’-এর দ্বিতীয় পর্ব আসছে। ছবিটির সিক্যুয়েল নিয়ে বড় ঘোষণা দিয়েছেন অভিনেতা ও প্রযোজক আমির খান। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছবির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শুনবেন তিনি।

২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানী পরিচালিত ‘থ্রি ইডিয়ট্‌স’। মুক্তির পর ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জীবন, পড়াশোনার চাপ এবং নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি সিনেমাটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল।

সম্প্রতি এক অনুষ্ঠানে ছবিটির দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলেন আমির। তিনি জানান, পরিচালক রাজকুমার হিরানী এখন চিত্রনাট্য তৈরির কাজ করছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শোনার অপেক্ষায় রয়েছেন তিনি। এরপরই ছবিটি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রথম পর্বে আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন আর মাধবন, শরমন জোশী ও করীনা কপূরসহ আরও অনেকে। তবে নতুন ছবিতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি আমির।

‘থ্রি ইডিয়ট্‌স’-এর সাফল্যের পর ২০১৪ সালে ‘পিকে’ ছবিতে আবার একসঙ্গে কাজ করেন আমির খান ও রাজকুমার হিরানী। সেই ছবিও বাণিজ্যিকভাবে সফল হয়। এবার ‘থ্রি ইডিয়ট্‌স’-এর দ্বিতীয় পর্ব বাস্তবায়িত হলে দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করবেন এই জুটি।

তবে নতুন ছবিটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন