ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সোনালি পেপারের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে

২০২৬ অক্টোবর ২৬ ১৯:২৬:২৪
সোনালি পেপারের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসের মুনাফা ও নগদ লভ্যাংশ—দুটিই বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৪২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আগের অর্থবছরে লভ্যাংশের হার ছিল ৪০ শতাংশ।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।

২০২৫-২৬ অর্থবছরে সোনালি পেপারের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৪ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৭ টাকা ১৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৭ পয়সা।

গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৩ টাকা ৯৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন