ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ

২০২৬ অক্টোবর ১৩ ০৮:৪৪:১৬
শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ

করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ কর্ণ’-এর শেষ সিজ়ন শুরু হচ্ছে সালমান খানকে দিয়ে। আগামী ১৪ অক্টোবর থেকে জিয়ো হটস্টারে দেখা যাবে নবম সিজ়নটি। সোমবার প্রকাশিত নতুন ঝলকে সালমান ও করণের খুনসুটির আভাস মিলতেই অনুরাগীদের মধ্যে কৌতূহল বেড়েছে।

ঝলকে করণকে বলতে শোনা যায়, এই সিজ়ন কোন দিকে যাবে, তা বলা মুশকিল। উত্তরে সালমান বলেন, ‘যেতেই তো পারে। এ তো চলেই গিয়েছে, একেবারেই চলে গিয়েছে!’ তাঁদের কথোপকথনে শেষ সিজ়ন নিয়ে মজার ইঙ্গিত মিলেছে।

প্রকাশিত ঝলকের সঙ্গে নির্মাতারা লিখেছেন, ‘শেষ বারের মতো, একমাত্র ভাইয়ের সঙ্গে এক কাপ কফি।’ এর আগে করণও জানিয়েছেন, ‘কফি উইথ করণ’-এর নবম সিজ়নই শেষ। ফলে সালমানের সঙ্গে প্রথম পর্বে কী কী অজানা কথা উঠে আসে, তা জানতে আগ্রহী দর্শকেরা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন