ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-২ চালু

২০২৬ নভেম্বর ২৩ ০৯:৫৯:৩১
আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-২ চালু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-২ পুনরায় চালু হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে লাইনটির উৎপাদন কার্যক্রম শুরু করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ২৫ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের জন্য টাইলস উৎপাদন লাইন-২ বন্ধ রাখা হয়েছিল। চারটি উৎপাদন লাইনের মধ্যে এই লাইনটি বন্ধ থাকায় কোম্পানির উৎপাদন কার্যক্রমে প্রভাব পড়েছিল।

এদিকে, গত ১৪ অক্টোবর থেকে গ্যাসের চাপ কম থাকায় টাইলস উৎপাদন লাইন-৩ সাময়িকভাবে বন্ধ রয়েছে। পর্যাপ্ত গ্যাসের চাপ না পাওয়া পর্যন্ত লাইনটির উৎপাদন চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কোম্পানিটি।

বর্তমানে আরএকে সিরামিকসের টাইলস কারখানার চারটি উৎপাদন লাইনের মধ্যে তিনটি চালু রয়েছে। এগুলো হলো উৎপাদন লাইন-১, লাইন-২ ও লাইন-৪। গ্যাসের চাপ পর্যাপ্ত হলে লাইন-৩ পুনরায় চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন