সিএসইতেও চলছে ভাগবাটোয়ারা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : অনেক বছর ধরে শেয়ারহোল্ডারদের ঠকিয়ে যাচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্তারা। তারা ব্যবসায় সাফল্য অর্জন ছাড়াই শেয়ারহোল্ডারদের অর্থে অর্জিত সুদ থেকে ভাগভাটোয়ারা করে নিচ্ছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্তারাও। মূল ব্যবসায় লোকসান এবং পরিচালন আয় দিয়ে ব্যয় মেটাতে ব্যর্থ হলেও শেয়ারহোল্ডারদের অর্থ এফডিআর, ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে পাওয়া সুদের আয়ে মুনাফা করছে প্রতিষ্ঠানটি। সেই মুনাফার ৫ শতাংশ আবার পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। অথচ শেয়ারহোল্ডারদের জন্য সুপারিশ করা হয়েছে মাত্র ৩ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ।
সিএসইর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে প্রতিষ্ঠানটির পরিচালন আয় হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। বিপরীতে পরিচালন ব্যয় হয়েছে ৩৯ কোটি ৮ লাখ টাকা। এতে মূল ব্যবসায় লোকসান দাঁড়িয়েছে ১৪ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে ৪০০ কোটি ৩৬ লাখ টাকা এফডিআর ও ট্রেজারি বিল-বন্ড থেকে নিট সুদ আয় হয়েছে ৪৯ কোটি ১০ লাখ টাকা। এই সুদ থেকে মুনাফায় অংশগ্রহণ ও কল্যাণ তহবিলে বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ৯ লাখ টাকা। যার পরিমাণ এর আগের বছরে ছিল ২ কোটি ১২ লাখ টাকা।
এ বিষয়ে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার বলেন, লেনদেন কম হওয়ায় পরিচালন লোকসান হচ্ছে। এটাতো কয়েক বছর ধরে হচ্ছে। তবে ডব্লিউপিপিএফ গঠনে আইনের ব্যত্যয় হয়নি। ব্যাংক-বিমার ক্ষেত্রে হয়তো এই ফান্ড গণ না করার জন্য অনুমোদন পেয়েছে, সে তালিকায় সিএসই নেই।
বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মূল পরিচালন কার্যক্রমে লোকসান দাঁড়িয়েছে ১৪ কোটি ৬০ লাখ ২ হাজার টাকা, যা আগের অর্থবছরে ছিল ১০ কোটি ৬০ লাখ ৫১ হাজার টাকা। এক বছরে পরিচালন লোকসান বেড়েছে প্রায় ৩৭ দশমিক ৬৭ শতাংশ।
মূল ব্যবসায় লোকসান হলেও কর্মকর্তা-কর্মচারীদের পেছনে ব্যয় কমেনি। ২০২৪-২৫ অর্থবছরে মানবসম্পদ খাতে ব্যয় হয়েছে ১৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার টাকা। আগের বছর এ ব্যয় ছিল ১৭ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার টাকা।
এর মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার পারিশ্রমিক বাবদ ব্যয় হয়েছে যথাক্রমে ১ কোটি ২১ লাখ ৭৬ হাজার ও ৪৫ লাখ ৯১ হাজার টাকা। অন্যান্য ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ও অন্যান্য সুবিধা বাবদ ব্যয় হয়েছে ১৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা। পরিচালকদের সম্মানী ও অন্যান্য ব্যয় ছিল ২১ লাখ ৮ হাজার টাকা।
সিএসইর মুনাফার প্রধান উৎস এখন বিনিয়োগ থেকে পাওয়া সুদ। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির সুদ আয় হয়েছে ৫০ কোটি ১৩ লাখ ৮২ হাজার টাকা। এর বিপরীতে সুদ ব্যয় হয়েছে ১ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকা। ফলে নিট সুদ আয় দাঁড়িয়েছে ৪৯ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকা।
এর মধ্যে ট্রেজারি বিল থেকে সুদ আয় হয়েছে ২৫ কোটি ১৭ লাখ ৭৩ হাজার টাকা। এফডিআর থেকে এসেছে ১২ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকা। এ ছাড়া এসটিডি হিসাব থেকে ৭ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার এবং জিরো কুপন বন্ড থেকে ৪ কোটি ৫৫ লাখ ১৭ হাজার টাকা সুদ আয় হয়েছে।
অর্থাৎ মূল ব্যবসায় লোকসান থাকলেও বিনিয়োগ থেকে পাওয়া সুদসহ সামগ্রিক মুনাফার ভিত্তিতে কর্মীদের জন্য ৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এতে শেয়ারহোল্ডারদের অর্থ বিনিয়োগ থেকে অর্জিত আয়ের সুফল কর্মকর্তা-কর্মচারীরা পেলেও তুলনামূলক কম লভ্যাংশ পাচ্ছেন শেয়ারহোল্ডাররা।
সিএসইর আর্থিক প্রতিবেদনের আরেকটি উদ্বেগজনক দিক হলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে রাখা মেয়াদোত্তীর্ণ এফডিআরের অর্থ ফেরত না পাওয়া। নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে ১২ কোটি টাকা, ফিনিক্স ফাইন্যান্সে ১০ কোটি টাকা, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ৯ কোটি টাকা, ইউনিয়ন ক্যাপিটালে ৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার টাকা এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ১ কোটি ৭১ লাখ টাকা এফডিআর ছিল। এসব আমানতের মেয়াদ ২০২০ সালের মধ্যেই শেষ হলেও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পুরো অর্থ নগদায়ন হয়নি।
নিরীক্ষকের তথ্য অনুযায়ী, ইউনিয়ন ক্যাপিটাল থেকে ১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স থেকে ৮৪ লাখ টাকা এবং ইন্টারন্যাশনাল লিজিং থেকে ২ কোটি টাকা পাওয়া গেছে। তবে হিসাব অনুযায়ী, এসব আমানতের বিপরীতে এখনো প্রায় ৩৪ কোটি ৭৬ লাখ টাকা নগদায়ন বাকি রয়েছে। এ ছাড়া এসব এফডিআরের বিপরীতে জমা হওয়া সুদের পরিমাণ ২ কোটি ৮৫ লাখ ১৭ হাজার টাকা।
পরিচালন আয় কমা, লোকসান বৃদ্ধি এবং সুদনির্ভর মুনাফার মধ্যেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কমিয়েছে সিএসই। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। আগের অর্থবছরে লভ্যাংশ দেওয়া হয়েছিল ৫ শতাংশ।
সিএসইর পরিশোধিত মূলধন ৬৩৪ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছর শেষে প্রতিষ্ঠানটির রিটেইনড আর্নিংস দাঁড়িয়েছে ৪৭ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকা। আগের অর্থবছর শেষে এ অঙ্ক ছিল ৫২ কোটি ৭৫ লাখ ১৬ হাজার টাকা।
অন্যদিকে আলোচ্য অর্থবছরে সিএসইর নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার টাকা, যা আগের অর্থবছরের ৩১ কোটি ৭০ লাখ ৯৩ হাজার টাকার তুলনায় ৯ দশমিক ৩৫ শতাংশ কম। শেয়ারপ্রতি মুনাফাও ৫০ পয়সা থেকে কমে ৪৫ পয়সায় নেমেছে।
পাঠকের মতামত:
- সিএসইতেও চলছে ভাগবাটোয়ারা
- বছরজুড়ে পতনে ভারতীয় শেয়ারবাজার
- ওয়েব কোটসের কিউআইওর অর্থ কোথায় গেল, খতিয়ে দেখবে বিএসইসি
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা হারালো ৯২৩ কোটি টাকা
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে ইস্টার্ণ লুব্রিকেন্ট
- গেইনারের শীর্ষে শাইন ওরিয়ন ইনফিউশন
- ১০% লভ্যাংশ দেবে লাভেলো আইসক্রিম
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- জব্দ বিও হিসাব চালু : বৃহস্পতিবারও শেয়ারবাজারে উত্থান
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- লোকসানেই ওয়েস্টার্ন মেরিন
- নাহি অ্যালুমিনিয়ামের মুনাফা বেড়েছে ১১১৪ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টসের মুনাফা কমেছে ৬৮ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টের ১১৫% লভ্যাংশ ঘোষনা
- এবারও গ্লোবাল হেভী কেমিক্যালের ‘নো’ ডিভিডেন্ড
- ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর এখন গোচারণ ভূমি
- কিউআইওর অর্থ ব্যবহারে বিএসইসির তদন্ত, কমিটি গঠন
- রজনীকান্তের নতুন ছবিতে শ্রীলীলা
- ইভেকোর ৮৯ শতাংশ শেয়ার কিনল টাটা
- অ্যাপল-টেসলার শেয়ার বেচে চীনা স্টকে বিনিয়োগ, জালিয়াতির অভিযোগ
- সর্বোচ্চ ইপিএসের মাইলফলকে পূবালী ব্যাংক
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- ফ্রিজ বিও চালুর সিদ্ধান্তে বিএসইসিকে সাধুবাদ ডিবিএ’র
- ডারউইনের জয়ের পর জয়হীন বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সিমন্স
- ফারহানের জার্সি অন্য কাউকে নিতে দেবেন না শ্রীলঙ্কার কোচ
- লুজারের শীর্ষে জিএসপি ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- জব্দ বিও হিসাব চালুর খবরে শেয়ারবাজারে উত্থান
- মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ১৩০ শতাংশ
- ফার্মা এইডের ৩৫% লভ্যাংশ ঘোষনা
- কারিনাকে নিয়ে বাইকে বিপাকে সাইফ!
- ‘মামাকে বিয়ে’, রাধিকার মন্তব্যে ক্ষুব্ধ বালকৃষ্ণের ভক্তরা
- মহেশখালীতে ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- লকারে গয়না উধাও, ব্যাংককে ৫০.৫ লাখ ক্ষতিপূরণের নির্দেশ
- দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- জব্দ বিও হিসাব চালুর সিদ্ধান্ত, লেনদেনে গতি ফেরার আশা
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ২% লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের ২১০% লভ্যাংশ ঘোষণা
- আরো তলানিতে শেয়ারবাজার
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
- চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার
- দু’বছর পর মান্নাত থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
- ফিরে দেখা পর্দার স্মরণীয় ১৯ চরিত্র
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ছয়ে আফগানিস্তান
- ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দুয়ার খুলবে আমিরের?
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্নে সূচক
- গেইনারের শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- জিডিপিতে বিশ্বের ৩৬তম বৃহৎ অর্থনীতি বাংলাদেশ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














