ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার

২০২৬ অক্টোবর ০১ ০৮:২৫:২২
জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : ভুয়া অভিজ্ঞতার সনদ ও নথি দেখিয়ে মাসে প্রায় তিন লাখ টাকা বেতনের চাকরি নিয়েছিলেন ভারতের মধ্যপ্রদেশের এক তরুণ। বিষয়টি ধরা পড়ার পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, কানপুরের বাসিন্দা দেবেন্দ্র কুমার দুবে গ্বালিয়রের একটি অটোমোবাইল প্রতিষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট পদে চাকরি নেন। চাকরির সময় তিনি আগে একটি প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতার দাবি করেন। এ জন্য তিনটি জাল অভিজ্ঞতার সনদসহ একাধিক ভুয়া নথি ব্যবহার করেন তিনি।

পুলিশের অভিযোগ, দেবেন্দ্রর ওই প্রতিষ্ঠানে কাজ করার কোনো বাস্তব অভিজ্ঞতা ছিল না। তবে জাল নথির ভিত্তিতে নিয়োগ পাওয়ার পর তিনি দীর্ঘদিন ওই পদে কাজ করেন। এ সময়ে তাঁর মাসিক বেতন ছিল ২ লাখ ৮০ হাজার ৬৭০ টাকা।

মধ্যপ্রদেশ ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর অমিত শর্মা জানান, দেবেন্দ্রর বিরুদ্ধে জাল নথি ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। কীভাবে এসব নথি তৈরি করা হয়েছিল এবং নিয়োগের সময় কীভাবে সেগুলো ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

মামলার পর পুলিশ দেবেন্দ্রর সন্ধানে অভিযান শুরু করে। সোমবার কানপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গ্বালিয়রে নিয়ে আসা হয়েছে। জালিয়াতির ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অন্যান্য এর সর্বশেষ খবর

অন্যান্য - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন