ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নতুন মেরিন কার্গো বিমা করতে পারবে না বিজিআইসি

২০২৬ নভেম্বর ১২ ১৫:২৬:০৫
নতুন মেরিন কার্গো বিমা করতে পারবে না বিজিআইসি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় তিন মাসের জন্য নতুন মেরিন কার্গো বিমা পলিসি ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি। গত ৬ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে আগামী তিন মাস কোম্পানিটি নতুন কোনো মেরিন কার্গো বিমা পলিসি ইস্যু করতে পারবে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। এতে বলা হয়েছে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) জারি করা নিয়ন্ত্রক নির্দেশনার পরিপ্রেক্ষিতে নতুন মেরিন কার্গো বিমা পলিসি ইস্যু সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, আইডিআরএর পর্যবেক্ষণগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছে ব্যাখ্যা ও প্রয়োজনীয় সহায়ক নথিপত্র জমা দেবে কোম্পানি কর্তৃপক্ষ।

বিজিআইসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন, পলিসি গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং কোম্পানির দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন