ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!

২০২৬ নভেম্বর ১১ ০৮:৪০:০৩
বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ ঘটনার পর তাঁর চার দশকের দাম্পত্যজীবনে বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর সত্যিই বিচ্ছেদ হলে স্ত্রী লরি হুয়াংকে বিপুল পরিমাণ সম্পদ দিতে হতে পারে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পত্তি ভাগাভাগির হিসাবে লরির প্রাপ্য হতে পারে প্রায় ৭ লাখ ৫১ হাজার ৬৪ কোটি টাকা।

১৯৮৫ সালে জেনসেন ও লরি হুয়াং বিয়ে করেন। তাঁদের দাম্পত্যজীবনের আট বছর পর ১৯৯৩ সালে জেনসেন আরও দুই সহপ্রতিষ্ঠাতাকে নিয়ে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। বর্তমানে তাঁদের পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইন। হুয়াং দম্পতি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। সেখানকার আইন অনুযায়ী, বিয়ের পর দাম্পত্যজীবনে অর্জিত সম্পদ সাধারণত স্বামী-স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ হয়। তবে বিয়ের আগে কোনো সম্পত্তি চুক্তি থাকলে তার শর্ত অনুযায়ী সম্পদ ভাগ হতে পারে।

জেনসেন ও লরির মধ্যে এমন কোনো চুক্তি রয়েছে কি না, সে বিষয়ে প্রকাশ্যে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই বিচ্ছেদ হলে লরি তাঁদের বৈবাহিক সম্পত্তির অর্ধেক পাওয়ার অধিকারী হতে পারেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। সেই হিসাবে তাঁর সম্ভাব্য প্রাপ্তির পরিমাণ দাঁড়াতে পারে ৭ লাখ ৫১ হাজার ৬৪ কোটি টাকার বেশি।

গত ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক ইমেলে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন জেনসেন। তিনি বলেন, স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন এবং তাঁর এই কাজ স্ত্রী ও সন্তানদের কষ্ট দিয়েছে। নিজের কাজের পক্ষে কোনো অজুহাত নেই জানিয়ে তিনি গভীর অনুতাপ প্রকাশ করেন।

বিচ্ছেদ হলে সম্পত্তি ভাগাভাগির অঙ্কে নজির গড়তে পারে এই ঘটনা। এর আগে ২০১৯ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট পেয়েছিলেন বিপুল পরিমাণ সম্পদ। তবে জেনসেন হুয়াংয়ের ক্ষেত্রে সম্ভাব্য সম্পদ বণ্টনের অঙ্ক তার চেয়েও অনেক বেশি হতে পারে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন