সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কয়েকশ কর্মকর্তা-কর্মচারী উচ্চ বেতন-ভাতা পেলেও তারা পরিচালন ব্যয় মেটানোর মতো আয় করতে পারছেন না। অথচ ১৩ বছর আগে অনেক স্বপ্ন নিয়ে অলাভজনক থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল ডিএসই ও সিএসই। বর্তমানে প্রতিষ্ঠান দুটির মুনাফার বড় ভরসা হয়ে উঠেছে শেয়ারহোল্ডারদের দেওয়া অর্থ ফিক্সড ডিপোজিট রিসিট (এফডিআর) ও বন্ডে বিনিয়োগ থেকে পাওয়া সুদ এবং অন্যান্য আয়। অর্থাৎ, মূল ব্যবসায় লোকসান থাকলেও বিনিয়োগ থেকে অর্জিত সুদের ওপর ভর করেই মুনাফা করছে স্টক এক্সচেঞ্জ দুটি। আর সেই সুদের একটি অংশ নিচ্ছেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু শেয়ারহোল্ডাররা পাচ্ছেন নামমাত্র লভ্যাংশ।
শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে শ্রম আইনে কোম্পানির মুনাফার উপর ৫ শতাংশ হারে ওয়াকার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠনের বিধান করা হয়েছে। তবে ডিএসইতে কোন শ্রমিক না থাকলেও এই ফান্ড গঠন করে কয়েক বছর ধরে নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। অথচ ব্যাংক, বিমা ও লিজিং কোম্পানিতে শ্রমিক নাই বিধায় এই ফান্ড গঠন করা হয় না।
ডিএসইর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত ৬ অর্থবছরে ডব্লিউপিপিএফ ফান্ড গঠন করে ডিএসই থেকে ৩২ কোটি ৩৩ লাখ টাকা নেওয়া হয়েছে। এরমধ্যে ২০১৯-২০ অর্থবছরে ২.৬৫ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ৭.৮৩ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৯.০২ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৫.৩৫ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৪.০৬ কোটি টাকা ও ২০২৪-২৫ অর্থবছরে ৩.৪২ কোটি টাকা গঠন করা হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ডব্লিউপিপিএফ গঠন করতে হয় পরিচালন মুনাফা হলে। পরিচালনা মুনাফা ছাড়া সুদের উপর এই ফান্ড গঠন করা আইনের ব্যত্যয়। সুদ আয়ের উপরতো কর্মকর্তাদের কোন ভূমিকা নেই। অতএব সেটার উপর ওই ফান্ড গঠন করে কর্মকর্তাদের নেওয়া ঠিক না। এটা স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারদের ভাবা উচিত।
ডিএসইর সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, শ্রমিক নেই বলে ব্যাংকগুলো ডব্লিউপিপিএফ গঠন করে না। অথচ ডিএসই ব্যাংকের চেয়ে উচ্চ বেতনে রাখা কর্মকর্তাদের এই ফান্ড দেয়। সেটা আবার মূল ব্যবসায় কর্মকর্তারা মুনাফা অর্জনে ব্যর্থ হওয়ার পরেও। এটা যৌক্তিক না। অথচ ডিএসইর শেয়ারহোল্ডাররা দুরবস্থার মধ্যে রয়েছে।
জানা গেছে, ডিএসইর ২০২৪-২৫ অর্থবছরে ৩ কোটি ৪২ লাখ টাকার ডব্লিউপিপিএফ ফান্ড গঠন করা হলেও ওই অর্থবছরে স্টক এক্সচেঞ্জটির পরিচালন লোকসান হয় ৪৯ কোটি ৪৩ লাখ টাকা। ওই অর্থবছরে ডিএসইর ১০১ কোটি ৩ লাখ টাকা পরিচালন আয়ের বিপরীতে ১৫০ কোটি ৪৬ লাখ টাকা পরিচালন ব্যয় হয়েছিল।
তবে প্রতিষ্ঠানটির ২০২৪-২৫ অর্থবছরে পরিচালনের বাহিরে এফডিআর ও ট্রেজারি বন্ড-বিল থেকে সুদ আয় হয় ৯৪ কোটি ১১ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের অর্থে অর্জিত ওই সুদ আয়ের উপর কর্মকর্তাদের জন্য ডব্লিউপিপিএফ বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৪২ লাখ টাকা। অথচ ওই সুদ আয় করতে ডিএসইর ৫৭৮ কোটি ৬৫ লাখ টাকার এফডিআর ও ট্রেজারি বিলে বিনিয়োগ করতে হয়েছে। এছাড়া ট্রেজারি বন্ডে ২৩৩ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।
সবশেষে ডিএসইর ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা হয়েছে ৩১ কোটি ১৯ লাখ টাকা। এতে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। তবে এফডিআর ও ট্রেজারি বন্ড-বিলে বিনিয়োগ করার মতো অর্থ না থাকলে, লোকসান গুণতে হতো ডিএসইকে।
এ বিষয়ে ডিএসইর এক পরিচালক বলেন, ডিএসইর কর্মকর্তারা খুবই উচ্চ বেতনে চাকরী করেন। তারা বিনা সুদে গাড়ি ও বাড়ির ঋণ সুবিধা পান। এছাড়া ড্রাইভার, জ্বালানি ও রক্ষাবেক্ষণ সুবিধা পান। এরপরেও তারা ডব্লিউপিপিএফ এর নামে ৫ শতাংশ বাগিয়ে নিচ্ছেন। সেটা আবার শেয়ারহোল্ডারদের অর্থ থেকে আসা সুদজনিত আয়ের উপর। অথচ যারা ডিএসইর মালিক, সেই শেয়ারহোল্ডাররা চরম আর্থিক সংকটে ভুগছেন। এমনকি কর্মী ছাটাই ছাড়াও কিছু ব্রোকারেজ হাউজ বন্ধ হয়ে গেছে অর্থ সংকটে।
এদিকে সিএসইর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, প্রতিষ্ঠানটির ওই অর্থবছরে পরিচালন আয় হয় ২৪ কোটি ৪৮ লাখ টাকা। এর বিপরীতে পরিচালন ব্যয় হয়েছে ৩৯ কোটি ৮ লাখ টাকা। এতে পরিচালন কার্যক্রমের লোকসান দাঁড়ায় ১৪ কোটি ৬০ লাখ টাকা। তবে ডিএসইর মতো সিএইতেও শেয়ারহোল্ডারদের অর্থ থেকে সুদজনিত আয় হয়েছে। যার পরিমাণ ছিল ৪৯ কোটি ১০ লাখ টাকা। এই সুদের উপরে সিএসইর কর্মকর্তা ডব্লিউপিপিএফের নামে ২ কোটি ৯ লাখ টাকা ভাগ বসিয়েছে। অথচ এই সুদ আয়ে তাদের কোন ভূমিকা নেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালের ২৮ এপ্রিল। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালু করে ডিএসই। এরপরে ২০১৩ সালে এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন প্রণয়নের পর ওই বছরের ২১ নভেম্বর ডিএসই ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে রূপান্তরিত হয়। এর মাধ্যমে মালিকানা, ব্যবস্থাপনা ও লেনদেনের সদস্যপদ পৃথক করার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়। পরবর্তী সময়ে ২০১৮ সালে চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়।
উল্লেখ্য ডিএসইর পরিশোধিত মূলধন ১ হাজার ৮০৩ কোটি ৭৮ লাখ টাকা। ৩৪২ জন কর্মকর্তার এই স্টক এক্সচেঞ্জটি ইতিহাসের এ যাবত মাত্র ৭৪ কোটি ৯৮ লাখ টাকা মুনাফা জমাতে (রিটেইন আর্নিংস) পেরেছে। এটা মুনাফা অর্জনের ব্যর্থতার কারনে হয়েছে। এ স্টক এক্সচেঞ্জ থেকে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ১.৭০ শতাংশ বা শেয়ারপ্রতি ১৭ পয়সা লভ্যাংশ দেওয়া হয়েছে।
এসব ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম ফোন রিসিভ করেননি এবং ম্যাসেজ দিলেও জবাব দেননি।
পাঠকের মতামত:
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- Price Sensitive information of Techno Drugs Ltd.
- এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
- এস্কয়ার নিটের ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ফার কেমিক্যালের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ই-জেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- টেকনো ড্রাগসের লভ্যাংশ ঘোষণা
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা
- কুইন সাউথের লভ্যাংশ ঘোষণা
- সূচকের উত্থানে বাড়ল লেনদেনও
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- ৩২ কোম্পানির লভ্যাংশে বড় চমক : লোকসানেও দিচ্ছে চারটি
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে ৭৭ শতাংশ
- মুনাফা আকাশচুম্বি, লভ্যাংশ তলানি
- ইফাদ অটোজের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষনা
- বিডিকম অনলাইনের ১০% লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- এডিএন টেলিকমের ১০% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর আড়াই পয়সা লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে বিএসইসি
- বিডি অটোকারসের লভ্যাংশ ঘোষনা
- বিবিএস কেবলসের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস
- লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
- আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষনা
- ইভিন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মীর আখতার
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- তিন বিনিয়োগকারীকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা
- লোকসানেও লভ্যাংশ, মুনাফা করে নামমাত্র!
- সিলকো ফার্মার পাঁচ পয়সা লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- কেঅ্যান্ডকিউ এর ইপিএস ১১.২৫ টাকা, লভ্যাংশ ১ টাকা
- কপারটেকের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৫ পয়সা লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- মুন্নু ফেব্রিক্সের এক পয়সা লভ্যাংশ ঘোষনা
- বকেয়া বিমা দাবির দায় সাড়ে চার গুণ, মুনাফা কমেছে ৭৪%
- এডভেন্ট ফার্মার দেড় পয়সা লভ্যাংশ ঘোষনা
- Price Sensitive Information of Mostafa Metal Industries PLC
- ক্রাউন সিমেন্টের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- সোনালি পেপারের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা
- কেডিএস এক্সেসরিজের লভ্যাংশ ঘোষণা
- শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- মোস্তফা মেটালের লভ্যাংশ ঘোষণা
- লোকসানী জেএমআই সিরিঞ্জের লভ্যাংশ ঘোষণা
- স্কয়ার ফার্মার লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- শেয়ারবাজারে ছুটির পরে টানা দুইদিন পতন
- গেইনারের শীর্ষে জেএমআই সিরিঞ্জ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- নিটল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ
- মুনাফায় ফিরেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসে উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- ডরিন পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন নিরীক্ষকের
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৩৩ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- উদ্দেশ্যহীন তদন্তে বিনিয়োগকারীদের ক্ষতি : ক্ষুব্ধ বিএসইসি
- ২৬ ইনিংসে ২৬ জয় তিলকের অনন্য রেকর্ড
- স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সিতে পাকিস্তানের ক্রিকেটাররা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














