ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার

২০২৬ অক্টোবর ২৬ ১০:২৪:১৭
২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেডের (ইউপিপিএল) ঘোষিত নগদ লভ্যাংশ থেকে ২৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা পাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল)।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ইউপিপিএলের পরিচালনা পর্ষদ গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারপ্রতি ২ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

ইউপিপিএলে খুলনা পাওয়ার কোম্পানির ৩৫ শতাংশ মালিকানা রয়েছে। ঘোষিত লভ্যাংশ থেকে খুলনা পাওয়ারের প্রাপ্য অর্থের পরিমাণ ২৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা।

ইউপিপিএলের ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাবের ভিত্তিতে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন