ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন

২০২৬ অক্টোবর ১১ ১৮:৩৪:০৭
কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন

আফ্রিকার দেশ কেনিয়ার বাজারে ব্র্যান্ডের পরিচিতি ও ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ লক্ষ্যে কেনিয়ার প্রতিষ্ঠান নর্থ লাইট হোল্ডিংস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কেনিয়ার প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠান নর্থ লাইট হোল্ডিংস লিমিটেডের নিবন্ধিত কার্যালয় দেশটির রাজধানী নাইরোবিতে অবস্থিত। প্রতিষ্ঠানটির সঙ্গে ওয়ালটনের এ সমঝোতার মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং নির্ধারিত বাজারে ওয়ালটন ব্র্যান্ডের উপস্থিতি বাড়ানো।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে পণ্য ক্রয়, বিপণন, মানসম্মত গ্রাহকসেবা এবং পণ্যের প্রচার-প্রচারণার মাধ্যমে একটি ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। এর মাধ্যমে কেনিয়ার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

কোম্পানিটির প্রত্যাশা, এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে নির্ধারিত বাজারে ওয়ালটনের পণ্যের বিপণন ও বাজারজাতকরণ কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডটির অবস্থান শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

পাঠকের মতামত:

অন্যান্য এর সর্বশেষ খবর

অন্যান্য - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন