ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে বড় দরপতনের গুজব, বিএসইসির সতর্কবার্তা

২০২৬ নভেম্বর ২১ ২০:০২:৩০
শেয়ারবাজারে বড় দরপতনের গুজব, বিএসইসির সতর্কবার্তা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে—এমন গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে। এ ধরনের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য উল্লেখ করে বিনিয়োগকারীদের সতর্ক করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শনিবার (২১ নভেম্বর) বিএসইসির পক্ষ থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে বলে ঘোষণা দিয়ে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এসব তথ্যের কোনো সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর।

বিএসইসি বলেছে, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন তথ্য প্রচার ও শেয়ার করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে এ ধরনের গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও কমিশনের বিবেচনায় রয়েছে।

দেশের শেয়ারবাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা প্রত্যাশা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সতর্কবার্তায় এসব কথা জানানো হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন