ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই

২০২৬ নভেম্বর ১৬ ১৭:২০:৩৮
লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিন ধরে জব্দ থাকা বিনিয়োগকারীদের কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তের পর দেশের শেয়ারবাজারে লেনদেনে গতি ফিরতে শুরু করেছে। সেই ধারাবাহিকতা চলতি সপ্তাহেও অব্যাহত রয়েছে। যদিও সূচকের উত্থান খুব বেশি নয়, তারপরও লেনদেন বাড়ায় স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। এরই মধ্যে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন প্রায় ৮০০ কোটি টাকায় পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ে বাজারের জন্য ইতিবাচক চিত্র।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে। এর আগের কার্যদিবসে সূচকটি বেড়েছিল ১৬ পয়েন্ট। অর্থাৎ সূচকের উত্থানের গতি কিছুটা কমলেও বাজারে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।

এদিকে, সোমবার ডিএসইতে ৭৯৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৩৯ কোটি ২৪ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৯ কোটি ৫০ লাখ টাকা বা প্রায় ৮ শতাংশ। ফলে ডিএসইর লেনদেন ৮০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।

তবে লেনদেন বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদরে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে ১১৮টির বা ৩১ দশমিক ২২ শতাংশের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২০২টির বা ৫৩ দশমিক ৪৪ শতাংশের দাম কমেছে। আর ৫৮টির বা ১৫ দশমিক ৩৪ শতাংশের দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ সূচক সামান্য বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।

অন্যদিকে, সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬৬টি কোম্পানির মধ্যে ৭৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে কমেছে ৭২টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দর। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন