ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার

২০২৬ নভেম্বর ১৭ ১৫:৫৪:৩৬
তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিন ধরে জব্দ থাকা বিনিয়োগকারীদের কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তের পর দেশের শেয়ারবাজারে লেনদেনে গতি ফিরতে শুরু করেছে। সেই ইতিবাচক প্রবণতা চলতি সপ্তাহেও অব্যাহত রয়েছে। সূচকের উত্থান খুব বেশি না হলেও লেনদেন বাড়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রায় হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯২ পয়েন্টে। সূচকটি গত ১ অক্টোবরের পর সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এর আগে সোমবার সূচকটি ৩ পয়েন্ট এবং রোববার ১৬ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ সূচকের উত্থানের গতি কিছুটা কমলেও বাজারে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।

এদিকে মঙ্গলবার ডিএসইতে ৯৩৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত তিন মাসের মধ্যে, অর্থাৎ ১৮ আগস্টের পর এটিই সর্বোচ্চ লেনদেন। এর আগে সোমবার এক্সচেঞ্জটিতে ৭৯৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪০ কোটি ৩৩ লাখ টাকা বা প্রায় ১৮ শতাংশ। এতে ডিএসইর লেনদেন হাজার কোটি টাকার মাইলফলকের কাছাকাছি পৌঁছেছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানির মধ্যে ২৪৬টির বা ৬৭ দশমিক ৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৭৫টির বা ২০ দশমিক ৪৪ শতাংশের দাম কমেছে। আর ৪৬টির বা ১২ দশমিক ৫৩ শতাংশের দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারদরও বেড়েছে, যা বাজারের ইতিবাচক প্রবণতারই ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানির মধ্যে ১১০টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৬১টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯৯ পয়েন্টে।

এর আগের কার্যদিবসে সিএসইতে ১৩ কোটি ৯ লা

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন