ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড

২০২৬ নভেম্বর ১৮ ০৭:৪৩:২৪
এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দরপতনে চাপে পড়েছে ভারতের ১৩টি মিউচুয়াল ফান্ড ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ)। এসব তহবিলের সম্পদের ০.৬৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১২.১২ শতাংশ পর্যন্ত এনভিডিয়ার শেয়ারে বিনিয়োগ রয়েছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, এনভিডিয়ার শেয়ারে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে মিরায়ে অ্যাসেট এসঅ্যান্ডপি ৫০০ টপ ৫০ ইটিএফের। তহবিলটির মোট সম্পদের ১২.১২ শতাংশ এই মার্কিন প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মিরায়ে অ্যাসেট এনওয়াইএসই ফ্যাং প্লাস ইটিএফের বিনিয়োগের পরিমাণ ১০.০২ শতাংশ।

এ ছাড়া মতিলাল অসওয়াল ন্যাসডাক ১০০ ইটিএফ ও আইসিআইসিআই প্রুডেনশিয়াল ন্যাসডাক ১০০ ইনডেক্স ফান্ড—দুই তহবিলেরই মোট সম্পদের ৮.০২ শতাংশ করে এনভিডিয়ার শেয়ারে বিনিয়োগ রয়েছে।

আন্তর্জাতিক সূচকভিত্তিক তহবিলের বাইরেও ভারতের কয়েকটি মিউচুয়াল ফান্ড এনভিডিয়ায় বিনিয়োগ করেছে। এর মধ্যে আদিত্য বিড়লা সান লাইফ ইন্টারন্যাশনাল ইক্যুইটি ফান্ডের মোট সম্পদের ৪.৯১ শতাংশ এবং এডেলওয়াইজ টেকনোলজি ফান্ডের ৪.৭৪ শতাংশ এনভিডিয়ার শেয়ারে রয়েছে।

আর্থিক বিশ্লেষকদের ধারণা, এনভিডিয়ার শেয়ারের দাম আরও ১০ শতাংশ কমলে যেসব তহবিলের মোট সম্পদের ১২ শতাংশ এই শেয়ারে বিনিয়োগ রয়েছে, সেগুলোর সম্পদমূল্য প্রায় ১.২ শতাংশ কমতে পারে। আর ০.৬ শতাংশ বিনিয়োগ থাকা তহবিলের সম্পদমূল্য কমতে পারে প্রায় ০.০৬ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দর ১৫৬ ডলারে নেমে এসেছে। গত অক্টোবরে শেয়ারটির দাম সর্বোচ্চ ২৪৩ ডলারে উঠেছিল। সেই অবস্থান থেকে দর কমেছে ৩৫ শতাংশের বেশি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন