ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ সমতা লেদার দেখালো কৃত্রিম মুনাফা

২০২৬ নভেম্বর ২৩ ০৯:৪৮:৩৩
বন্ধ সমতা লেদার দেখালো কৃত্রিম মুনাফা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার অনেক আগে থেকেই অস্তিত্ব ঝুঁকিতে রয়েছে। নিয়মিত লোকসান হচ্ছে কোম্পানিটির। কিন্তু শেয়ার কারসাজির জন্য নামমাত্র মুনাফা দেখিয়েছে। এরমধ্যেই গত অর্থবছরের ৯ মাসের (জুলাই ২৫-মার্চ ২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বাড়িয়ে দেখিয়েছে ২২৫ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির গত অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল লোকসান (০.০৪) টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৯ টাকা বা ২২৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির গত অর্থবছরের ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.০১) টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০২ টাকা বা ২০০ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৪০ টাকায়।

আরও পড়ুন...

সমতা লেদারের কৃত্রিম আর্থিক হিসাব

সমতা লেদারের ভূয়া মজুদ পণ্য

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন