সমতা লেদারের কৃত্রিম আর্থিক হিসাব
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান) : শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার ব্যবসায় খুবই দূর্বল কোম্পানি। কোনভাবে টিকে আছে। তবে কোম্পানিটির শেয়ার নিয়ে হয় কারসাজি। স্বল্পমূলধনী কোম্পানি হওয়ায় যা সহজে করা যায়। যা আরও সহজ করে তোলে কোম্পানি কর্তৃপক্ষের যোগসাজোগে বানানো কৃত্রিম আর্থিক হিসাব।যা বিগত সময়ে নিরীক্ষা প্রতিবেদনেও উঠে এসেছে।
সমতা লেদারের ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের হিসাবের কারসাজির আশ্রয় নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। তাদেরই প্রকাশিত ওই অর্থবছরের ১ম প্রান্তিক ও ২য় প্রান্তিকের সঙ্গে ৬ মাসের একত্রের হিসাবে ভিন্নতা দেখা দিয়েছে। যেখানে তারা কৃত্রিমভাবে লোকসান কম ও বিক্রি বেশি দেখিয়েছে।

দেখা গেছে, কোম্পানিটির ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২৫) শেয়ারপ্রতি (০.০৯) টাকা লোকসান এবং ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২৫) ০.০৩ টাকা মুনাফা দেখানো হয়েছে। এ হিসাবে ৬ মাসে একত্রে (জুলাই-ডিসেম্বর ২৫) শেয়ারপ্রতি লোকসান হয় (০.০৬) টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ৬ মাসে লোকসান দেখিয়েছে (০.০২) টাকা। এক্ষেত্রে শেয়ারপ্রতি (০.০৪) টাকা লোকসান কম দেখানো হয়েছে।
এই কোম্পানিটির ১ম প্রান্তিকে ৪৭ লাখ ২৯ হাজার টাকার এবং ২য় প্রান্তিকে ৪ কোটি ৩১ লাখ ৯৯ হাজার টাকার পণ্য বিক্রি দেখানো হয়েছে। এ হিসাবে ৬ মাসে একত্রে পণ্য বিক্রির পরিমাণ হয় ৪ কোটি ৭৯ লাখ ২৮ হাজার টাকা। তবে তারা ৬ মাসে দেখিয়েছে ৪ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। এক্ষেত্রে কোয়ার্টারলি হিসাবের বিবেচনায় ২ লাখ ২২ হাজার টাকার পণ্য বিক্রি বেশি দেখানো হয়েছে।

এদিকে কোম্পানিটির কোয়ার্টারলি হিসাবের তুলনায় ৬ মাসের একত্র হিসাবে ২ লাখ ২২ হাজার টাকার পণ্য বিক্রি বেশি দেখানো হলেও কস্ট অব গুডস সোল্ড বা বিক্রি পণ্যের উৎপাদন ব্যয় বাড়েনি। কোম্পানিটির ১ম প্রান্তিকে ৪৪ লাখ ৫ হাজার টাকা ও ২য় প্রান্তিকে ৪ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকার যোগফল ৪ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকাকেই ৬ মাসের একত্র হিসাবে কস্ট অব সেলস দেখানো হয়েছে। কিন্তু বিক্রি বাড়লে কস্ট অব গুডস সোল্ডস বৃদ্ধি স্বাভাবিক।
সমতা লেদার কর্তৃপক্ষের দেখানো ১ম প্রান্তিকের হিসাবে কোন নন অপারেটিং ইনকাম নেই, তবে ২য় প্রান্তিকে আছে ৪ লাখ ২৬ হাজার টাকা। এ হিসাবে ৬ মাসে একত্রে ৪ লাখ ২৬ হাজার টাকাই নন অপারেটিং ইনকাম হয়। কিন্তু তারা ৬ মাসে দেখিয়েছেন ৬ লাখ ৪৮ হাজার টাকা। এক্ষেত্রে অতিরিক্ত ২ লাখ ২২ হাজার টাকার বেশি নন অপারেটিং ইনকাম দেখানো হয়েছে।
এ বিষয়ে জানতে কোম্পানি সচিব মোহাম্মদ রমজান আলীর সঙ্গে ২৫ অক্টোবর থেকে কয়েক দফায় যোগাযোগ করা হয়। এরমধ্যে একবার তিনি জানান, ১ম প্রান্তিকের হিসাবে নন অপারেটিং ইনকামকে বিক্রির মধ্যে দেখানো হয়েছে। তবে ৬ মাসের হিসাবে নন অপারেটিং ইনকামকে সেলস থেকে বাদ দিয়ে দেখানো হয়েছে। এ কারনে ৬ মাসের হিসাবে ২ লাখ ২২ হাজার টাকার নন অপারেটিং ইনকাম বেড়েছে।
তাহলেতো ১ম ও ২য় প্রান্তিকের পণ্য বিক্রি ৬ মাসের একত্র হিসাবে ২ লাখ ২২ হাজার টাকার কমে আসবে, কিন্তু সেটা বৃদ্ধির কারণ কি, এমন প্রশ্নে তিনি লিখিত বক্তব্য জানাবেন বলে জানান। কিন্তু জানাননি।
অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করা এমন একটি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ে। এর মাধ্যমে শেয়ারটি অনেক মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির থেকে বেশিতে উঠে গেছে। যার পেছনে কোন যৌক্তিকতা খুজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এজন্য কোম্পানিটিতে বিনিয়োগ করে প্রতারিত হওয়া থেকে রক্ষা করতে বিনিয়োগকারীদের কয়েক দফায় সচেতন করার জন্য তথ্য প্রকাশ করেছে।
উল্লেখ্য, সমতা লেদারের গত ১৯ মে শেয়ার দর ছিল ৪৯.১০ টাকায়। যা ১৭ নভেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৮৩.৪০ টাকায়। অর্থাৎ ৬ মাসে শেয়ারটির দর বেড়েছে ৩৪.৩০ টাকা বা ৭০ শতাংশ। তবে শেয়ারটি গত ২৫ আগস্ট ১১৫.৭০ টাকায় উঠে গিয়েছিল।
এমন উত্থানের পেছনে কোন যৌক্তিকতা খুজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি, অন্যদের পথ খুলল
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- উত্থান টিকলো না শেষবেলার পতনে
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান
- আজকের বাজারে সোনার দাম কত
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- ‘নিজের থালা-বাসন নিজেই ধোয়’, স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি
- এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ভাইকে উপহার দেবেন উদ্যোক্তা
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- পাকিস্তান দলে বাবরের কতটা কর্তৃত্ব, প্রশ্ন তুললেন আথারটন
- মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে
- লুজারের শীর্ষে আমরা নেটওয়ার্কস
- গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে ভয়াবহ ধস
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ














