ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে হিমশিম প্রাণ রায়ের

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ২২:১১:০৪
স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে হিমশিম প্রাণ রায়ের

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী স্ট্রোকের পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। তার চিকিৎসা ব্যয় মেটাতে শখের প্রাইভেটকারটি বিক্রি করে দিয়েছেন স্বামী অভিনেতা প্রাণ রায়। বর্তমানে কাকলীর চিকিৎসায় প্রতিদিন প্রায় আট হাজার টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গত বছরের অক্টোবর মাসে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় কাকলীকে। চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছেন। টানা দুই মাস চিকিৎসার পর কিছুদিন বাসায় থাকলেও চলতি মাসের ১ ফেব্রুয়ারি আবারও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মিরপুরের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডে (সিআরপিতে) চিকিৎসাধীন।

প্রাণ রায় জানান, স্ট্রোকের কারণে কাকলীর মুখের একাংশ বাঁকা হয়ে গেছে এবং এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। নিয়মিত তিনটি থেরাপি চলছে। তবে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। এখন নিজ হাতে খেতে পারছে এবং সহায়তায় বসতে পারছে।

চিকিৎসা ব্যয় সামাল দিতে পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাচ্ছেন বলেও জানান এই অভিনেতা। তবে নিজের কাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক চাপ বেড়েছে। প্রয়োজনে সরকারের সহযোগিতা চাওয়ার কথাও ভাবছেন তিনি।

অভিনয় শিল্পী সংঘ কাকলীর পাশে দাঁড়ালেও পরিচালক সমিতির পক্ষ থেকে তেমন সাড়া পাননি বলে অভিযোগ প্রাণ রায়ের।

২০১২ সালে ‘উত্তরের সুর’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন শাহনেওয়াজ কাকলী। ছবিটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রশংসিত হয় এবং একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে