পর্ষদের প্রতারণায় হুমকিতে অস্তিত্ব
ইন্দো-বাংলায় ভূয়া সম্পদ কেনার তথ্যের আড়ালে কোটি কোটি টাকা গায়েব
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান) : ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে ২০১৮ সালে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের থেকে ২০ কোটি টাকা উত্তোলন করে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস। তবে ব্যবসা সম্প্রসারণ না হলেও সংকুচিত হয়েছে। যে কোম্পানিটিতে ভূয়া সম্পদ কেনার নামে কোটি টাকা গায়েব করে দিয়েছে পরিচালনা পর্ষদ। যাতে কোম্পানিটির অস্তিত্ব টিকিয়ে রাখাই হুমকিতে পড়েছে।
কোম্পানিটির পর্ষদে চেয়ারম্যান হিসেবে রয়েছেন আয়েশা সিদ্দিকা। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এ.এফ.এম আনোয়ারুল হক এবং পরিচালক হিসেবে রয়েছেন আজিজা ইয়াসমিন, মো. শরিকুল আনাম, হাফিজা ইয়াসমিন, এ.কে.এম হারুনুর রশীদ, ইসরাত জাহান রিমি ও মো. নজরুল ইসলাম রয়েছেন।
ইন্দো-বাংলা কর্তৃপক্ষ ভয়াবহ প্রতারণা করছে বলে জানিয়েছেন কোম্পানির এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, কোম্পানিটিতে যে যার মতো করে চুষে নিচ্ছে। এখন আর তেমন নেই। লুটেপুটে এক প্রকার শেষ করে দিয়েছে। ভূয়া সম্পদ কেনার নামে টাকা হাতিয়ে নিয়েছে। এমন কোন প্রতারণা নেই, যা কোম্পানিটিতে করা হয়নি।
২০১৮ সালে শেয়ারবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করে ইন্দো-বাংলা ফার্মা। এরমধ্যে ৫.৮৬ কোটি টাকা দিয়ে ভবন নির্মাণ ও ১২.৪৭ কোটি টাকা দিয়ে মেশিনারিজ কিনবে বলে জানিয়েছিল। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে শেয়ারবাজার থেকে এই অর্থ উত্তোলন করা হয়।
তবে কোম্পানিটির ব্যবসা আরও সংকুচিত হয়েছে। এ কোম্পানিটির আইপিওকালীন ৭৩ কোটি টাকার পরিশোধিত মূলধন দিয়ে শেয়ারপ্রতি ২.৬২ টাকা হিসাবে ৫.৯০ কোটি টাকার মুনাফা হয়েছিল। সেই কোম্পানির আইপিও ও বোনাস শেয়ার দিয়ে পরিশোধিত মূলধন ১১৬.২১ কোটি টাকায় উন্নিত করা হয়েছে। অর্থাৎ পরিশোধিত মূলধন বেড়েছে ৪৩.২১ কোটি টাকা বা ৫৯ শতাংশ। মূলধনে এমন উত্থান হলেও কোম্পানিটি তলানিতে। শেষ ২ অর্থবছর ধরে রয়েছে লোকসানে। এরমধ্যে ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৩২ টাকা করে মোট ৩.৬৮ কোটি টাকা লোকসান হয়েছে।
এ কোম্পানি কর্তৃপক্ষ ক্যাপিটাল ওয়ার্ক-ইন-প্রগ্রেস (সিডব্লিউআইপি) (যেসব স্থায়ী সম্পদ ব্যবহার উপযোগী হয়নি) নামের ভূয়া সম্পদ কেনার তথ্য দেখিয়ে কয়েক কোটি টাকা গায়েব করে দিয়েছে।
ইন্দো-বাংলা কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ২০২৫ সালের ৩০ জুন ক্যাপিটাল ওয়ার্ক-ইন-প্রগ্রেস (সিডব্লিউআইপি) দেখিয়েছে ৩.৩২ কোটি টাকা। এরমধ্যে ব্যবহার উপযোগী করার জন্য ২.৩১ কোটি টাকার মেশিনারীজ ও ১.০১ কোটি টাকার নির্মাণাধীন অবকাঠামো দেখায়। এছাড়া ওই অর্থবছরে ৬১ লাখ টাকার অবকাঠামো নির্মাণ সম্পন্ন হওয়ায় সিডব্লিউআইপি থেকে স্থায়ী সম্পদে ট্রান্সফার করা হয়েছে। তবে কোম্পানি কর্তৃপক্ষ এসব সম্পদের অস্তিত্ব নিয়ে নিরীক্ষককে কোন প্রমাণাদি দেখাতে পারেনি। এভাবে ভূয়া প্রকল্প ব্যয় দেখিয়ে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা।
এই কোম্পানি কর্তৃপক্ষ গোপনে টাকা আত্মসাৎ করে হাতে নগদ ও ব্যাংকে জমা রয়েছে বলে আর্থিক হিসাবে উল্লেখ করেছে। যাতে আর্থিক হিসাবে উল্লেখ করা ৪৩ লাখ টাকার নগদ তথ্যের ব্যাংক বুক/রেজিস্টার দেখাতে পারেনি।
ওষুধ বিক্রি নিয়েও প্রতারণার আশ্রয় নিয়েছে ইন্দো-বাংলা কর্তৃপক্ষ। আর্থিক হিসাবে তারা ২১.১৮ কোটি টাকার (ভ্যাটসহ) ওষুধ বিক্রি করেছে দাবি করলেও নিরীক্ষক ব্যাংকে পেয়েছেন ১৫.১১ কোটি টাকার ডিপোজিট। এক্ষেত্রে পার্থক্য ৬.০৭ কোটি টাকা। এ বিষয়ে নিরীক্ষককে জবাব দিতে পারেনি ইন্দো-বাংলা কর্তৃপক্ষ।
এছাড়া ওই ওষুধ বিক্রির মধ্যে ২.৭৬ কোটি টাকার ভ্যাট জমার প্রমাণাদি দেখাতে পারেনি ইন্দো-বাংলা কর্তৃপক্ষ।
ইন্দো-বাংলা কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ১২৬.৪৬ কোটি টাকার স্থায়ী সম্পদ উল্লেখ করেছে। তবে এরমধ্যে জমি উন্নয়নের ব্যয়ের তথ্য দেখাতে পারেনি। এছাড়া কোম্পানিটির মজুদ পণ্য হিসাবে প্রস্তুতকৃত ৭৮ লাখ টাকার ৩৭০৫০টি ‘ক্যালফ্রেশ-এম ট্যাবলেট’ কম দেখিয়েছে।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির গত ২ অর্থবছরে ৭.৭৮ কোটি টাকা লোকসান হয়েছে। এছাড়া অপ্রত্যাশিত সংকট মোকাবেলায় কোম্পানির আর্থিক স্থিতিশীলতা এবং তারল্য অপর্যাপ্ত অবস্থায় রয়েছে। এমনকি কোম্পানিটির ইন্টারনাল কন্ট্রোল ভেঙ্গে পড়েছে। এ অবস্থায় কোম্পানিটির অস্তিত্ব টিকিয়ে রাখা হুমকিতে পড়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
এসব বিষয়ে জানতে কোম্পানি সচিব মহি উদ্দিন অর্থ বাণিজ্যকে বলেন, কিছু সমস্যা হয়েছে। এগুলো সমাধানের চেষ্টা চলছে।
অনিয়মের বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মূখপাত্র মো: আবুল কালাম অর্থ বাণিজ্যকে বলেন, অর্থবছর শেষে নিরীক্ষকের মতামতসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন কমিশনে আসে। যা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই করে। এতে কোন অনিয়ম বা অসঙ্গতি পেলে, কমিশন আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করে। ইন্দো-বাংলায়ও তার ব্যতিক্রম হবে না।
উল্লেখ্য, ২০১৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইন্দো-বাংলার পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৬ কোটি ২১ লাখ টাকা। এরমধ্যে ৭৫.৫৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির মঙ্গলবার (২০ জানুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ১২.২০ টাকায়।
পাঠকের মতামত:
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি, অন্যদের পথ খুলল
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- উত্থান টিকলো না শেষবেলার পতনে
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান
- আজকের বাজারে সোনার দাম কত
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- ‘নিজের থালা-বাসন নিজেই ধোয়’, স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি
- এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ভাইকে উপহার দেবেন উদ্যোক্তা
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- পাকিস্তান দলে বাবরের কতটা কর্তৃত্ব, প্রশ্ন তুললেন আথারটন
- মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে
- লুজারের শীর্ষে আমরা নেটওয়ার্কস
- গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে ভয়াবহ ধস
- সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- ‘প্রতারিত হয়েছিলাম’, বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঈশা
- সিস্টেম লসেই বছরে ক্ষতি ২,৪২১ কোটি টাকা
- এলডিসি উত্তরণে শুল্কঝুঁকি, ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী
- নিট ফেব্রিক আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিজিএমইএ-বিকেএমইএ
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিনিয়োগকারীরা ফিরে পেল ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ৩২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে বাড়বে বাজারের গভীরতা: বিএসইসি চেয়ারম্যান
- কমতে কমতে ২ পয়েন্টে
- ডাইরেক্ট লিস্টিংয়ে বড় কোম্পানির শেয়ারবাজারে আসার সুযোগ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














