আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনেই জাতীয় সংসদ ভোটের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এ নির্বাচনকে ঘিরে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিয়ে মাঠে থাকবেন প্রায় নয় লাখ সদস্য। এর মধ্যে মূল দায়িত্বে থাকবেন পুলিশ ও আনসারের সাত লাখের বেশি সদস্য।
সশস্ত্র বাহিনীর মধ্যে দায়িত্ব পালন করবেন এক লাখ তিন হাজার সেনাসদস্য। এছাড়া পাঁচ জেলার ১৭টি আসনে বিশেষ নজরদারিতে থাকবেন পাঁচ হাজার নৌবাহিনী ও তিন হাজার ৫০০ বিমানবাহিনীর সদস্য। সীমান্ত ও উপকূলীয় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবে বিজিবি ও কোস্টগার্ড। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে প্রযুক্তিনির্ভর নজরদারি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কারচুপি ও সহিংসতা ঠেকাতে ২৫ হাজার পুলিশ সদস্য বডিওর্ন ক্যামেরা পরে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আকাশপথে নজরদারিতে থাকবে ৫০০-এর বেশি ড্রোন।
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য :সূত্র জানায়, সারাদেশে মোট ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৩৫৮টি। এর মধ্যে অতি সংবেদনশীল কেন্দ্র রয়েছে ৬ হাজার ৭৫০টি এবং সংবেদনশীল কেন্দ্র ৯ হাজার ১২০টি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৯০ হাজার ৬৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৮ লাখ এবং নারী ভোটার ৫ কোটি ৭৯ লাখ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন প্রায় ৭ হাজার জন। নতুন ভোটার যুক্ত হয়েছেন প্রায় ৮৫ লাখ।
প্রার্থী ও রাজনৈতিক দল :এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি রাজনৈতিক দল। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট আসন সংখ্যা ২৯৯টি। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে ভোট স্থগিত করা হয়েছে।
মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন মোট ৮৩ জন— দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৫ জন— দলীয় ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মিডিয়া কভারেজ :নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৩৫০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১২ হাজারের বেশি দেশীয় পর্যবেক্ষক কাজ করবেন। জাতিসংঘ, কমনওয়েলথ, ইইউ, আসিয়ান এবং বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।
প্রায় ৫ হাজার সাংবাদিক নির্বাচন কভার করবেন। এর মধ্যে বিদেশি সাংবাদিক রয়েছেন ২৫০ জনের মতো।
গণভোট :জাতীয় নির্বাচনের পাশাপাশি আজ অনুষ্ঠিত হবে দেশের ইতিহাসে প্রথম গণভোট। গণভোটে জনগণকে একটি নির্দিষ্ট সাংবিধানিক সংশোধনী বিষয়ে মতামত দিতে হবে। ভোটারদের 'হ্যাঁ' অথবা 'না' ভোট দেওয়ার সুযোগ থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটের জন্য আলাদা ব্যালট পেপার ব্যবহার করা হবে এবং সাধারণ নির্বাচনের পরপরই গণভোট পরিচালিত হবে।
নির্বাচনী ইতিহাস ও চ্যালেঞ্জ :দেশের নির্বাচনী ইতিহাসে ভোট একদিকে উৎসবের প্রতীক হলেও; অন্যদিকে সহিংসতা, সংঘাত ও কেন্দ্র দখলের অভিযোগও রয়েছে। গত ১২টি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র চারটিতে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বজায় ছিল। বাকি আটটিতে ভোটের মর্যাদা রক্ষায় সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সমালোচনার মুখে পড়ে।
কঠোর নির্দেশনা :ইসি জানিয়েছে, কেবল বাহিনী মোতায়েনই নয়, যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হলে নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিসও। মোবাইল কোর্ট প্রস্তুত রাখা হয়েছে নির্বাচনী আইন লঙ্ঘনকারীদের তাৎক্ষণিক শাস্তি প্রদানের জন্য।
ভোটার সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তাই ভোট ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দিনশেষে সম্মিলিত চেষ্টায় একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, 'অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ১৩তম জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষে কমিশন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বদ্ধ পরিকর।'
ফলাফল ঘোষণা :নির্বাচন কমিশন জানিয়েছে, আজ রাত ১০টার মধ্যে প্রাথমিক ফলাফল প্রকাশ শুরু হবে। পর্যায়ক্রমে সব আসনের ফলাফল ঘোষণা করা হবে। চূড়ান্ত ফলাফল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশের লক্ষ্য রয়েছে কমিশনের।
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আসছে র্যানকন মোটরস
- কমল সোনার দাম
- কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার
- বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৮০২ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২২৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৩ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ওয়ালটন হাই-টেক
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- এক বছরে কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি
- বিয়ের কথা ভাবছেন না রাইমা, ভবিষ্যতের জন্য ডিম্বাণু সংরক্ষণ
- ১১ বোয়িং কেনার চুক্তি
- বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ার পার্কিং ও সফটওয়্যারে কারসাজির অভিযোগ
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ঘরেই ছিলেন রাধিকা
- বিয়েতে বাড়তি খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি হাসান
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ
- শেয়ারবাজারে পতন, সঞ্চয়ে ঝোঁক
- বিএটিবিসির মাধ্যমে সরকারের আয় ৪০ হাজার কোটি টাকা
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- মঙ্গলবারও শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের শেয়ারবাজারে বাড়ছে উদ্বেগ
- ‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
- মেয়ে সুপারস্টার : বিদ্যুৎহীন গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা
- বিশ্বজুড়ে জ্বালানির দামে তীব্র অস্থিরতা: বাংলাদেশে বড় ধরনের প্রভাব
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














