ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

নরসিংদী পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ ১০.২০ কোটিতে বিক্রির চুক্তি

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১০:০৮:১১
নরসিংদী পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ ১০.২০ কোটিতে বিক্রির চুক্তি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশনের পরিচালনা পর্ষদ নরসিংদী পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ ১০ কোটি ২০ লাখ টাকায় বিক্রি করার চুক্তি করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নরসিংদীর ২২ মেগাওয়াট ওই পাওয়ার প্লান্টটির সঙ্গে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) ১৫ বছরের মেয়াদ শেষ এবং বিআরইবি নবায়ন করবে না বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে ওই পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেয় কোম্পানি কর্তৃপক্ষ।

এর ধারাবাহিকতায় কেপিআই ট্রেডিং কোম্পানির সঙ্গে ডরিন পাওয়ারের ওই পাওয়ার প্লান্টের সম্পদ বিক্রির চুক্তি করা হয়েছে। ১০ কোটি ২০ লাখ টাকায় ডরিন পাওয়ারের ওই প্লান্টের জেনারেটর, ট্রান্সফরমার, রেডিওটরস, ইঞ্জিন হল, ভবন, ইলেকট্রিক কেবলস, সুইচগিয়ার, প্যানেল, ব্যাটারি, ইক্যুপমেন্ট এবং এক্সেসরিজ বিক্রি করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে