ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারের মার্চেন্ট ব্যাংক ক্যাল ইনভেস্টমেন্টস লিমিটেডের দুই গ্রাহকের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঋণচুক্তিতে ঋণের পরিমাণ ও সুদের হার ফাঁকা রাখা, ওরাইজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ৮৯ লাখ ৬৫ হাজার শেয়ার বিনা মূল্যে স্থানান্তর, গ্রাহকের অনুমতি ছাড়া লেনদেন এবং এক কোটি টাকা উত্তোলনের অভিযোগ খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
এ ছাড়া দুই বিও হিসাবে ২১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার স্থানান্তর, মার্জিন ঋণের সুদ ও ফি নির্ধারণ এবং জামানত হিসেবে ব্যবহৃত শেয়ারের বৈধতাও তদন্তের আওতায় থাকবে।
সম্প্রতি এ বিষয়ে তিন সদস্যের যৌথ তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। কমিশনের আদেশে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসইসির আদেশ অনুযায়ী, ক্যাল ইনভেস্টমেন্টসের ভি০৩২২ ও ভি০৩১৩ নম্বর বিও হিসাবের লেনদেন তদন্ত করা হবে। এসব হিসাবে গ্রাহকের অনুমোদন নিয়ে লেনদেন হয়েছে কি না, ঋণের শর্ত যথাযথভাবে নির্ধারণ করা হয়েছিল কি না এবং প্রতিষ্ঠানটি প্রযোজ্য আইন ও বিধিবিধান মেনে চলেছে কি না, তা যাচাই করবেন তদন্ত কর্মকর্তারা।
ঋণচুক্তির শর্ত নিয়ে প্রশ্ন
তদন্তের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০২২ সালের ৬ ডিসেম্বর ভি০৩২২ হিসাবের জন্য করা পোর্টফোলিও ব্যবস্থাপনা চুক্তির সঙ্গে থাকা ঋণ স্বীকারপত্র, অঙ্গীকারপত্র এবং ফি, সুদ ও চার্জসংক্রান্ত তফসিলে ঋণের পরিমাণ ও সুদের হারসহ আর্থিক শর্ত ফাঁকা রাখা হয়েছিল কি না। পরে এসব শর্ত পূরণ করা হয়ে থাকলে তা কে, কখন এবং গ্রাহকের সম্মতিতে করেছিলেন, তা-ও খতিয়ে দেখা হবে। ভি০৩১৩ হিসাবেও একই ধরনের ঘটনা ঘটেছিল কি না, তা যাচাই করবে কমিটি।
বিনা মূল্যে শেয়ার স্থানান্তরের অভিযোগ
ওরাইজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ৮৯ লাখ ৬৫ হাজার শেয়ার দুই গ্রাহকের হিসাবে শূন্য মূল্যে স্থানান্তরের উৎস ও ভিত্তি তদন্ত করা হবে। শেয়ারগুলো লক-ইনের আওতায় ছিল কি না, সেগুলো মার্জিন ঋণের জামানত হিসেবে ব্যবহৃত হয়েছিল কি না এবং এ ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হয়েছিল কি না, তা পরীক্ষা করবে কমিটি।
এ ছাড়া ভি০৩২২ নম্বর বিও হিসাব থেকে ২০২২ সালের ২৮ ডিসেম্বর এক কোটি টাকা উত্তোলনের ঘটনা যাচাই করা হবে। দুই হিসাবে জমা হওয়া সুদের হিসাব এবং ভি০৩১৩ হিসাবের বিবরণীতে ২১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার স্থানান্তরের এন্ট্রিও পরীক্ষা করা হবে। এ জন্য সংশ্লিষ্ট ভাউচার, হিসাবের নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করবেন তদন্ত কর্মকর্তারা।
গ্রাহকের সম্মতি ও ঋণের সুদ যাচাই
মার্জিন ঋণের সুদ ও ফি নির্ধারণ এবং পরবর্তী সময়ে তা পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহকদের আগাম নোটিশ দেওয়া হয়েছিল কি না, পাশাপাশি তাঁদের সম্মতি নেওয়া হয়েছিল কি না, তা তদন্ত করা হবে। অভিযোগে অননুমোদিত হিসেবে চিহ্নিত লেনদেনের বিপরীতে গ্রাহকের লিখিত, ইলেকট্রনিক বা রেকর্ড করা নির্দেশনা ছিল কি না, তাও যাচাই করা হবে।
এ ছাড়া ভি০৩১৩ হিসাবের পোর্টফোলিওতে ওরাইজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারের অস্বাভাবিক আধিক্য ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শেয়ারধারণ ও পরিচালকের পদ সম্পর্কে ক্যাল ইনভেস্টমেন্টস এবং বিটাওয়ান ইনভেস্টমেন্টস লিখিতভাবে অবগত ছিল কি না, সেটিও তদন্তের বিষয়।
তদন্তে আইন বা বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ক্যাল ইনভেস্টমেন্টস এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিটি।
পাঠকের মতামত:
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- Price Sensitive information of Techno Drugs Ltd.
- এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
- এস্কয়ার নিটের ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ফার কেমিক্যালের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ই-জেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- টেকনো ড্রাগসের লভ্যাংশ ঘোষণা
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা
- কুইন সাউথের লভ্যাংশ ঘোষণা
- সূচকের উত্থানে বাড়ল লেনদেনও
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- ৩২ কোম্পানির লভ্যাংশে বড় চমক : লোকসানেও দিচ্ছে চারটি
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে ৭৭ শতাংশ
- মুনাফা আকাশচুম্বি, লভ্যাংশ তলানি
- ইফাদ অটোজের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষনা
- বিডিকম অনলাইনের ১০% লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- এডিএন টেলিকমের ১০% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর আড়াই পয়সা লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে বিএসইসি
- বিডি অটোকারসের লভ্যাংশ ঘোষনা
- বিবিএস কেবলসের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস
- লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
- আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষনা
- ইভিন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মীর আখতার
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- তিন বিনিয়োগকারীকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা
- লোকসানেও লভ্যাংশ, মুনাফা করে নামমাত্র!
- সিলকো ফার্মার পাঁচ পয়সা লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- কেঅ্যান্ডকিউ এর ইপিএস ১১.২৫ টাকা, লভ্যাংশ ১ টাকা
- কপারটেকের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৫ পয়সা লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- মুন্নু ফেব্রিক্সের এক পয়সা লভ্যাংশ ঘোষনা
- বকেয়া বিমা দাবির দায় সাড়ে চার গুণ, মুনাফা কমেছে ৭৪%
- এডভেন্ট ফার্মার দেড় পয়সা লভ্যাংশ ঘোষনা
- Price Sensitive Information of Mostafa Metal Industries PLC
- ক্রাউন সিমেন্টের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- সোনালি পেপারের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা
- কেডিএস এক্সেসরিজের লভ্যাংশ ঘোষণা
- শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- মোস্তফা মেটালের লভ্যাংশ ঘোষণা
- লোকসানী জেএমআই সিরিঞ্জের লভ্যাংশ ঘোষণা
- স্কয়ার ফার্মার লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- শেয়ারবাজারে ছুটির পরে টানা দুইদিন পতন
- গেইনারের শীর্ষে জেএমআই সিরিঞ্জ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- নিটল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ
- মুনাফায় ফিরেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসে উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- ডরিন পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন নিরীক্ষকের
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৩৩ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- উদ্দেশ্যহীন তদন্তে বিনিয়োগকারীদের ক্ষতি : ক্ষুব্ধ বিএসইসি
- ২৬ ইনিংসে ২৬ জয় তিলকের অনন্য রেকর্ড
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














