পর্ব-২
খান ব্রাদার্সের কারখানায় অন্য কোম্পানির কার্যক্রম
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ কর্তৃপক্ষ সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে ভূয়া মজুদ পণ্য দেখানোসহ বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়েছে। যে কোম্পানিটির কারখানায় অন্য ২টি কোম্পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে নিরীক্ষক। যেগুলো পুরোদমে চলছে। কিন্তু খান ব্রাদার্স চলতি মূলধনের ঘাটতিতে ব্যবসা টিকিয়ে রাখার হুমকিতে পড়েছে।
আগের অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক জানান, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ৪৬১.৫০ শতক জমির বিপরীতে ১৪ কোটি ৯ লাখ টাকার সম্পদ দেখিয়েছে ‘ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট’ হিসেবে। এছাড়া ‘ভবন ও অন্যান্য অবকাঠামো’ হিসেবে ১৪ কোটি ২৭ লাখ টাকার সম্পদ দেখিয়েছে। কিন্তু এসব সম্পদের সত্যতা যাচাইয়ে কোন ধরনের প্রমাণাদি দিতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ।
তবে সরেজমিনে গিয়ে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ওই জমিতে ‘খান ব্রাদার্স ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও খান ব্রাদার্স মার্বেল অ্যান্ড গ্রানাইট’ কোম্পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে নিরীক্ষক। যে কোম্পানি দুটি পুরোদমে উৎপাদনে রয়েছে। যেগুলোর জন্যও ভিতরে প্রবেশ ও বাহির হওয়ার জন্য একই রাস্তা রয়েছে। এছাড়া কোম্পানি কর্তৃপক্ষও প্রকৃত মালিকানা বিষয়ে প্রমাণাদি, খাজনা কপি, অনুমোদিত লে আউট প্লান দিতে পারেনি। যে বিষয়ে আর্থিক হিসাবে ভয়াবহ মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে নিরীক্ষক তার মতামত দেন।
এদিকে ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানি কর্তৃপক্ষ মোট স্থায়ী সম্পদ দেখিয়েছে ৪৪ কোটি ৯ লাখ টাকা। কিন্তু কোম্পানিতে স্থায়ী সম্পদ রেজিস্টার বা সনাক্তকরন মার্কস নেই। এছাড়া ওই অর্থবছরে ১ কোটি ৩১ লাখ টাকা ল্যান্ড ডেভেলপমেন্ট ক্যাপিটালাইজড করা হলেও এর বিপরীতে নিরীক্ষককে প্রমাণাদি দেখাতে পারেনি খান ব্রাদার্স কর্তৃপক্ষ।
আরও পড়ুন...
আর্থিক হিসাবে ৬০ কোটি টাকার মজুদ পণ্য : সরেজমিনে সত্যতা পায়নি নিরীক্ষক
নিরীক্ষক জানিয়েছেন, খান ব্রাদার্স চলতি মূলধন ঘাটতিতে রয়েছে। যা কোম্পানিটিকে সাবকন্ট্রাক্টের উপর নির্ভরশীলতায় নিয়ে গেছে। যা কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা টিকিয়ে রাখাকে হুমকিতে ফেলে দিয়েছে। এই অবস্থায় কোম্পানিটিকে টিকিয়ে রাখতে সঠিক ম্যানেজমেন্ট পরিকল্পনা করার সুপারিশ করেছে নিরীক্ষক।
খান ব্রাদার্সের আর্থিক হিসাবে সাবকন্ট্রাক্ট থেকে ১০ কোটি ২৪ লাখ টাকা আয় দেখানো হয়েছে। এর পুরোটাই কোম্পানি কর্তৃপক্ষ ব্যাংকিং চ্যানেলের বাহিরে গিয়ে নগদে লেনদেন করেছে।
এছাড়া আয়ের উপর কোন ভ্যাট ও এআইটি দেয়নি খান ব্রাদার্স কর্তৃপক্ষ। আয়ের উপর ১৫% হিসেবে কোম্পানিটির ভ্যাট আসে ১ কোটি ৫৩ লাখ টাকা। যা প্রদান না করার মাধ্যমে ভ্যাট আইন ভঙ্গ করা হয়েছে। এছাড়া ৭.৫০ হারে উইথহোল্ডিং ট্যাক্স প্রদান করেনি।
এই কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ২০২৫ সালের ৩০ জুন রপ্তানি বিল হিসাবে ৬ কোটি ২২ লাখ টাকার পাওনা দেখিয়েছে। যা ২০২০-২১ অর্থবছর থেকে দেখিয়ে আসছে। যা একইভাবে দেখিয়ে আসছে কোন সঞ্চিতি গঠন না করে। অথচ ওই অর্থ আদায়ের সম্ভাবনা নিয়ে নিরীক্ষককে কোন প্রমাণাদি দেখাতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি আইন ১৯৯৪ এর ধারা ১৮১ অনুযায়ি কোম্পানির অবশ্যই সঠিক অ্যাকাউন্টস বই রাখা দরকার। যা কোম্পানির সর্ম্পক্যে সঠিক ও সত্য তুলে ধরবে। কিন্তু খান ব্রাদার্স কর্তৃপক্ষ সঠিক অ্যাকাউন্টস বই রক্ষণাবেক্ষন করে না। যাতে কোম্পানির লেনদেনের বিষয়ে প্রমাণাদি নেই এবং পরিস্কার হতে পারেননি নিরীক্ষক।
এসব বিষয়ে জানতে খান ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান ও সচিব তপন কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করলেও তারা মন্তব্য করেননি।
উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া খান ব্রাদার্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৮ কোটি ৮ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৬২.৫৩ শতাংশ। কোম্পানিটির রবিবার (১৮ জানুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৪৪.৪০ টাকায়।
পাঠকের মতামত:
- ১৮ বলে ৪৬ রান তুলে ভারতকে জেতালেন তিলক
- আফগানিস্তানের উত্থান ইংল্যান্ডের পতন
- ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী
- টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাংলাদেশের পুরো বাজারের চেয়ে বড় জিয়োর আইপিওতে আবেদন
- চিত্রনাট্যের বাইরে ঐশ্বরিয়াকে ছুঁয়ে বকুনি খান সালমান
- ব্রুকের ২০২ রানে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড
- ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ে জিতল ভারত
- সতর্কবার্তা পেয়েও ঠেকাতে পারেনি এসবিআই : তথ্য ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের
- ১০০ মিনিটেই পূর্ণ সাবস্ক্রাইবড ৩০ হাজার কোটি রুপির আইপিও
- খেলাপি আদায়ে কৃষি ব্যাংকের অগ্রগতি, মুনাফার আশা আগামী বছর
- তুরাগ রক্ষায় বিশ্বব্যাংকের ১৮৪ কোটি টাকার ঋণ
- শ্রীপুর টাউনশিপ বন্ড: নিরীক্ষক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
- এসবিআইয়ের ৩.৭৫ লাখ গ্রাহকের তথ্য চুরি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন, সরছেন বিদেশীরা
- তোয়ালে পড়ে যাওয়ায় বোল্ড হয়েও আউট হলেন না বেনেট
- গোলকিপারদের ব্যালন ডি’অর জয়ের অপেক্ষা ৬৩ বছরের
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- হারের পর তামিমের বার্তা কঠোর পরিশ্রম ও দেশের প্রতিনিধিত্ব
- এক ইউরোতে মেসি–রোনালদোকে ভোট দেওয়ার সুযোগ
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- চার ব্রোকারেজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- উত্থান দিয়ে ৫ দিনের ছুটিতে শেয়ারবাজার
- ৬০ হাজার কোটি টাকার তহবিল বিতরণে ধীরগতি
- এজিএমের একদিন পরই ওয়ালটনের লভ্যাংশ বিতরণ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আবারও শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- অস্ত্রোপচার শেষে কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফেরার আশা মার্তিনেজের
- তদন্তের মধ্যেই মাঠে ফিরছেন রিজওয়ান
- আইপিওর টাকায় কড়াকড়ি করছে বিএসইসি
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ডিএসইতে লেনদেন ৪০০ কোটির নীচেই
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- লেনদেনের শীর্ষে সোনালী আঁশ
- তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে ৫ গুণ
- দুই দিনেই ২১০ কোটি রুপি আয় ‘জেলার ২’-এর
- টানা চার দিন ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ারবাজার
- ৩০ হাজার কোটি টাকার আইপিও আনছে মুকেশ আম্বানির জিয়ো
- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ






.jpg&w=50&h=35)







