পপ সম্রাটের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক : বাংলা ব্যান্ড ও পপ সংগীতের কিংবদন্তিতুল্য শিল্পী আজম খানের জন্মদিন আজ (২৮ ফেব্রুয়ারি)। তিনি কেবল একজন শিল্পী ছিলেন না, বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এবং বাংলা গানের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে তার অবদান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশও ছিলেন তিনি। বাংলা পপের বিকাশে আজম খানের ভূমিকা অতুলনীয়। একদিকে তিনি নতুন ধারার গানকে দেশের তরুণ সমাজের কাছে পৌঁছে দিয়েছেন, অন্যদিকে বাংলা ব্যান্ডের যাত্রাকে এগিয়ে নিয়ে গেছেন।
একাধারে গানকে সৃজনশীলভাবে উপস্থাপন করা এবং সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে আজম খান তরুণ প্রজন্মকে মাতিয়েছিলেন। তার গান ছিল বিনোদন, প্রেরণা, সচেতনতা এবং দেশপ্রেমের সংমিশ্রণ। দেশের বিভিন্ন প্রান্তের তরুণ-তরুণী উন্মাদ হয়ে উঠত তার কনসার্টে। রবীন্দ্রসংগীত, ফোক এবং বিদেশি প্রভাবের সঙ্গে তিনি এক নতুন বাংলা পপের ধারার জন্ম দেন।
আজম খানের জীবন ছিল সরল-সহজ, তবু অসাধারণ। জীবনের কোনো অহংকার ছিল না; গানই ছিল তার প্রাণ। সপ্তবর্ণা, ক্রান্তি শিল্পীগোষ্ঠী এবং অন্যান্য ব্যান্ডের সঙ্গে তার অভিজ্ঞতা বাংলা গানের দৃশ্যপট পাল্টে দিয়েছিল। দেশের হাজার হাজার তরুণ-তরুণী উন্মাতাল হয়ে উঠত তার কনসার্টে। তিনি ছিলেন সরল, ভদ্র এবং মানুষের কাছাকাছি; এ কারণেই প্রতিটি গান তার ভক্তদের মনে গভীর ছাপ ফেলে।
শৈশব কেটেছে আজিমপুর ও কমলাপুরে। ছোটবেলাতেই তিনি ভাষা আন্দোলনের উন্মাদনা অনুভব করেছেন। জানালার বাইরে তিনি দেখতেন মাতৃভাষার জন্য মানুষের গণজমায়েত এবং শুনতেন ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’, ‘কইমু না ভাই, কইমু না’ গানগুলো। স্কুল জীবনে তিনি বন্ধুদের সঙ্গে গান গাইতেন এবং মনে রাখতেন প্রতিটি সুর। হেমন্ত মুখোপাধ্যায়ের গান, আবদুল আলিম এবং শ্যামলের গান শোনার পর তিনি নিজেই সেগুলো হুবহু পরিবেশন করার চেষ্টা করতেন।
ষাটের দশকে তিনি যোগ দেন ক্রান্তি শিল্পীগোষ্ঠীতে। গান ছিল তার হাতে থাকা শক্তি। গণসংগীতের মাধ্যমে সাধারণ মানুষের জীবন, সংগ্রাম এবং আশা-ভরসার গল্প তুলে ধরতেন তিনি। এরপর দেশব্যাপী গানের অনুষ্ঠান আয়োজন শুরু করেন। গণ-আন্দোলনের সময়ও তিনি গান পরিবেশন করতেন। পুলিশের লাঠির আওয়াজ, মুক্তিযুদ্ধের উত্তেজনা-সবই তার গানের সৃজনশীলতাকে প্রভাবিত করেছে।
মুক্তিযুদ্ধের সময় তিনি দেশ স্বাধীন করতে যুদ্ধেও যোগ দেন। মা-বাবার আশ্বাস নিয়ে দুই বন্ধুর সঙ্গে ভারতে ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা হন। ক্যাম্পে গানও চলত, গান হয়ে ওঠে প্রেরণার হাতিয়ার। দেশ স্বাধীন হওয়ার পর ফের ঢাকায় ফিরে তিনি গান চর্চা শুরু করেন। বিদেশি ব্যান্ড এবং বিটলস, রোলিং স্টোনস শোনার প্রভাব তার নতুন ধারার গানকে সমৃদ্ধ করেছে।
আজম খানের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘এত সুন্দর দুনিয়ায়’, ‘অভিমানী’, ‘অনামিকা’, ‘পাপড়ি’, ‘আলাল ও দুলাল’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘আমি যারে চাইরে’, ‘জ্বালা জ্বালা’, ‘ও চাঁদ সুন্দর’, ‘ও রে সালেকা ও রে মালেকা’, ‘জীবনে কিছু পাব না রে’, ‘বাধা দিয়ো না’ এবং আরও অনেক। প্রতিটি গানই আজম খানের সমাজচেতনাসম্পন্ন ভাবধারা, দেশপ্রেম ও তরুণদের প্রেরণা বহন করে।
২০১০ সালে ক্রান্তি শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে তার ৬০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। আজ, জন্মদিনের এই দিনে, আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার সংগীত, সাহসিকতা, সরলতা এবং অবিচল ভালোবাসা বাংলা সংগীত ও তরুণ প্রজন্মের মনে চিরকাল বেঁচে থাকবে। বন্ধু আমার, তুমি যেখানেই থাকো-ভালো থেকো, শান্তিতে থেকো। ২০১১ সালের ৫ জুন শিল্পী আজম খান অনন্তের পথে পাড়ি জমান।
পাঠকের মতামত:
- বিনিয়োগকারীরা হারালো ৩ হাজার ৬৩৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেট্রো স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লেনদেন নামল ৭০০ কোটি টাকার নিচে
- মীর আখতারের ব্যবসায় বড় ধস
- মুন্নু সিরামিকের ব্যবসায় ধস
- রহিম টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৮ শতাংশ
- সামিট পাওয়ারের মুনাফা কমেছে ১৩ শতাংশ
- বাংলাদেশ সাবমেরিন কেবলসের মুনাফা কমেছে ১১ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- বিএসআরএম স্টিলের মুনাফা বেড়েছে ১১৫ শতাংশ
- নতুন মেরিন কার্গো বিমা করতে পারবে না বিজিআইসি
- ন্যাশনাল টিউবসের ‘নো’ ডিভিডেন্ড
- এবারও ওয়েস্টার্ন মেরিনের ‘নো’ ডিভিডেন্ড
- সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা
- দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা
- এত বিতর্কের পর আইপিএলে ফিরতে পারবেন মোস্তাফিজ?
- ওয়ালটনের ৩ মাসে ১৬৭৯ কোটি টাকার পণ্য বিক্রি
- লুজারের শীর্ষে মেঘনা সিমেন্ট
- লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি
- গেইনারের শীর্ষে আমান কটন ফাইবার্স
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














