ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলমের পদত্যাগ

২০২৬ মার্চ ০২ ১৫:৩৩:০৯
আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলমের পদত্যাগ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান। চিঠিতে ড. এম আসলাম আলম উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি চেয়ারম্যান পদে আর দায়িত্ব পালন করতে পারছেন না।

পদত্যাগপত্রে তিনি তা গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলমকে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব দেন তখন থেকেই হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে