ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সমতা লেদারের ভূয়া মজুদ পণ্য

২০২৬ জানুয়ারি ১২ ০৯:৩৩:০০
সমতা লেদারের ভূয়া মজুদ পণ্য

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার ব্যবসায় খুবই দূর্বল কোম্পানি। কোনভাবে টিকে আছে। তবে কোম্পানিটির শেয়ার নিয়ে হয় কারসাজি। স্বল্পমূলধনী কোম্পানি হওয়ায় যা সহজে করা যায়। অথচ এ কোম্পানি কর্তৃপক্ষের আর্থিক হিসাবে প্রতারণায় আশ্রয় নেওয়ার তথ্য উঠে এসেছে নিরীক্ষায়।

আগের বছরের ন্যায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবেও নিরীক্ষক সমতা লেদার কর্তৃপক্ষের প্রতারণার প্রমাণাদি পেয়েছেন। যারা কৃত্রিম সম্পদ দেখিয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে ২ কোটি ১২ লাখ টাকার মজুদ পণ্য ছিল বলে তথ্য প্রকাশ করা হয়। তবে নিরীক্ষক সরেজমিনে এর সত্যতা পায়নি।

এদিকে কোম্পানি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ২.৫০ কোটি টাকা পাবে বলে আর্থিক হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে নিরীক্ষক এর অস্তিত্ব যাচাইয়ে গ্রাহকদের কোন সাড়া পায়নি।

অথচ এমন একটি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে। এর মাধ্যমে শেয়ারটি অনেক মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির থেকে বেশিতে উঠে গেছে। যার পেছনে কোন যৌক্তিকতা খুজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এজন্য কোম্পানিটিতে বিনিয়োগ করে প্রতারিত হওয়া থেকে রক্ষা করতে বিনিয়োগকারীদের সচেতন করার জন্য তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন....

সমতা লেদারের কৃত্রিম আর্থিক হিসাব

উল্লেখ্য, ১০ কোটি ৩২ লাখ টাকা পরিশোধিত মূলধনের সমতা লেদারের গত বছরের ১৩ জানুয়ারি শেয়ার দর ছিল ৪২.৭০ টাকায়। যা চলতি বছরের ১১ জানুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ৮৭.৬০ টাকায়। অর্থাৎ ১ বছরে শেয়ারটির দর বেড়েছে ৪৪.৯০ টাকা বা ১০৫ শতাংশ।

এমন উত্থানের পেছনে কোন যৌক্তিকতা খুজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন