ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মেঘনা পেট্রোলিয়ামের ২১০% লভ্যাংশ ঘোষণা

২০২৬ নভেম্বর ০৩ ১৫:৩২:৫২
মেঘনা পেট্রোলিয়ামের ২১০% লভ্যাংশ ঘোষণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ২১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬৩.৩২ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২১.৮৩ টাকায়।

মেঘনা পেট্রোলিয়ামের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামি ২ জানুয়ারি। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামি ২৫ নভেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন