ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট, মুগ্ধ ভক্তরা

২০২৬ জুন ০৮ ১০:০১:১১
শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট, মুগ্ধ ভক্তরা

ঢালিউডের দুই প্রজন্মের জনপ্রিয় দুই নায়িকা— নব্বই দশকের পর্দা কাঁপানো সম্রাজ্ঞী শাবনূর এবং দুই দশকের বেশি সময় ধরে রূপালী পর্দা ও ওটিটিতে সমানভাবে সক্রিয় পূর্ণিমা। তারকাদের রেষারেষির গল্প যেখানে প্রায়ই আলোচনায় আসে, সেখানে এই দুই অভিনেত্রীর পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা ভক্তদের নজর কেড়েছে নতুন করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের সঙ্গে কাটানো কিছু পুরোনো সুন্দর মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন পূর্ণিমা। ভিডিওটি প্রকাশের পরপরই ভক্তদের মাঝে আবেগের সাড়া পড়ে যায়।

ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লেখেন,“কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ‘শাবনূর’ আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।”

স্মৃতিচারণ করে তিনি আরও উল্লেখ করেন, “২–৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।”

বর্তমানে শাবনূরকে নিয়মিত বড় পর্দায় দেখা না গেলেও সহকর্মী ও ভক্তরা যে তাকে গভীরভাবে মিস করেন, তা পূর্ণিমার লেখাতেই স্পষ্ট। তার সুস্থতা কামনা করে পূর্ণিমা পোস্টে আরও লেখেন, “আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা—দুজনেই নিজেদের অভিনয় ও সৌন্দর্য দিয়ে কোটি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। এক সময় পর্দায় তাদের প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও বাস্তব জীবনে এই পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন