ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান-আমেরিকার যুদ্ধের মধ্যে সামান্য উত্থান

২০২৬ জুন ১১ ১৫:০৯:০৫
ইরান-আমেরিকার যুদ্ধের মধ্যে সামান্য উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে হঠাৎ করে বাংলাদেশ সময় রবিবার রাতে ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয়। এতে ১০ কার্যদিবস পর সোমবার (০৮ জুন) পতন দেখে শেয়ারবাজার। তবে সেই যুদ্ধ একদিনেই শেষ হওয়ায় মঙ্গলবার ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। এরপরে বুধবার (১০ জুন) ইরান-আমেরিকার যুদ্ধ শুরু হওয়ায় উত্থান থেকে পতনে নেমে যায় শেয়ারবাজার। যে যুদ্ধ চলমান থাকলেও বৃহস্পতিবার সামান্য উত্থান হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫২০ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৩ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ২৩৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২১০ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৮ কোটি ৬১ লাখ টাকার বা ২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৭ টি বা ৪০.১৫ শতাংশের। আর দর কমেছে ১৮৯ টি বা ৪৮.৩৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৫১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৩৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৪ টির, কমেছে ৯৯ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫১৯৬ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ২৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৭৪ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন