ছয় মিউচুয়াল ফান্ডে এলআর গ্লোবালের নিয়োগ বাতিল
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিতর্কিত বিনিয়োগের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের আর্থিক ক্ষতির অভিযোগে ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক (অ্যাসেট ম্যানেজার) হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমিশনের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশন থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড-১, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব থেকে এলআর গ্লোবালকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, সিকিউরিটিজ আইন ও মিউচুয়াল ফান্ড বিধিমালার একাধিক ধারা লঙ্ঘন করে এলআর গ্লোবাল ফান্ডগুলোর অর্থ কোয়েস্ট বিডিসিতে বিনিয়োগ করে। এতে সাধারণ ইউনিটহোল্ডাররা আর্থিক ক্ষতির মুখে পড়েন। অভিযোগের পর কমিশন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ২০২৫ সালের ২২ ও ৩০ ডিসেম্বর এবং ২০২৬ সালের ১২ ও ১৯ জানুয়ারি চারটি কারণ দর্শানোর নোটিশ ও শুনানির সুযোগ দেয়। তবে কোনো শুনানিতেই এলআর গ্লোবালের প্রতিনিধি উপস্থিত হননি। তাদের লিখিত ব্যাখ্যাও কমিশনের কাছে গ্রহণযোগ্য হয়নি।
কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, এলআর গ্লোবালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং প্রতিষ্ঠানটির বিনিয়োগ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী ছিল। এ কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর বিধি ৩১(৩) অনুযায়ী তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএসইসির ৯৯৭তম কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
তদন্তে উঠে এসেছে, ব্যবসায়িক কার্যক্রম প্রায় বন্ধ থাকা এবং দুর্বল আর্থিক অবস্থার পদ্মা প্রিন্টার্স (বর্তমান কোয়েস্ট বিডিসি)-এর ৫১ শতাংশ শেয়ার বাজারদরের তুলনায় অস্বাভাবিক বেশি দামে কিনে ফান্ডের অর্থ বিনিয়োগ করে এলআর গ্লোবাল। সে সময় কোম্পানিটির শেয়ারের বাজারদর ছিল ১৩ টাকার কিছু বেশি, অথচ প্রতিষ্ঠানটি প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ২৮৯ টাকায় কিনেছিল।
এ ছাড়া, কোয়েস্ট বিডিসির শেয়ার ১০ টাকা মূল্যে ইস্যুর অনুমোদন থাকলেও এলআর গ্লোবাল তা ১৫ দশমিক ৮৮ টাকায় কিনে। একই সময়ে এলআরজি ভেঞ্চার একই শেয়ার ১০ টাকায় ক্রয় করায় ওই প্রতিষ্ঠানের মুনাফার সুযোগ সৃষ্টি হলেও সংশ্লিষ্ট ছয়টি মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডাররা সেই সুবিধা থেকে বঞ্চিত হন।
বিএসইসির অভিযোগে আরও বলা হয়েছে, এলআর গ্লোবাল শেয়ার ক্রয়ে সিকিউরিটিজ আইনের নির্দেশনা উপেক্ষা করেছে, ট্রাস্টির পূর্বানুমোদন ছাড়াই পরিচালনায় অংশ নিয়েছে, নিয়মবহির্ভূতভাবে পরিচালক নিয়োগ দিয়েছে এবং ২০২২ সাল থেকে বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা ফান্ডগুলোতে না দিয়ে ইউনিটহোল্ডারদের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে এলআর গ্লোবালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা (সিআইও) রিয়াজ ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
পাঠকের মতামত:
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি, অন্যদের পথ খুলল
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- উত্থান টিকলো না শেষবেলার পতনে
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান
- আজকের বাজারে সোনার দাম কত
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- ‘নিজের থালা-বাসন নিজেই ধোয়’, স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি
- এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ভাইকে উপহার দেবেন উদ্যোক্তা
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- পাকিস্তান দলে বাবরের কতটা কর্তৃত্ব, প্রশ্ন তুললেন আথারটন
- মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে
- লুজারের শীর্ষে আমরা নেটওয়ার্কস
- গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে ভয়াবহ ধস
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ














