ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

লিন্ডে বাংলাদেশের মুনাফা বেড়েছে ৪ শতাংশ

২০২৬ জুলাই ২৮ ০৯:২৩:৫০
লিন্ডে বাংলাদেশের মুনাফা বেড়েছে ৪ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৪ শতাংশ।

মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি ১২.৭৮ টাকা করে মোট ১৯ কোটি ৪৫ লাখ টাকার মুনাফা হয়েছে। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল শেয়ারপ্রতি ১২.৩৩ টাকা করে মোট ১৮ কোটি ৭৬ লাখ টাকা মুনাফা হয়েছিল। এতে করে মুনাফা বেড়েছে ৬৯ লাখ টাকা বা ৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি ৫.৫৬ টাকা করে মোট ৮ কোটি ৪৬ লাখ টাকার মুনাফা হয়েছে। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৭.০৩ টাকা করে মোট ১০ কোটি ৭০ লাখ টাকা মুনাফা হয়েছিল। এতে করে মুনাফা কমেছে ২ কোটি ২৪ লাখ টাকা বা ২১ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৩.০৯ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন