‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
চার্টার্ড বিমানকে ‘খেলনা’, ‘মিনিয়েচার’ ও ‘লেগো বিমান’ বলে মন্তব্য করার অভিযোগে বলিউড অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা করেছে ‘ডিউন্স অ্যাভিয়েশন’। বিমান সংস্থাটির দাবি, নোরার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি বিমানের বুকিং কমার সঙ্গে বাতিলের সংখ্যাও বেড়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউন্স অ্যাভিয়েশনের একটি চার্টার্ড বিমানে ভ্রমণ করেছিলেন নোরা ফতেহী। ওই ভ্রমণের সময় বিমানের ভেতরের বেশ কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। সেসব ভিডিওতেই বিমানটি নিয়ে মন্তব্য করেন অভিনেত্রী।
ডিউন্স অ্যাভিয়েশনের অভিযোগ, নোরা তাঁর ভিডিওতে বিমানটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ হিসেবে উল্লেখ করেন। নোরার বিপুলসংখ্যক অনুসারী থাকায় তাঁর মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিমান সংস্থাটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
মামলার আবেদনে বিমান সংস্থাটি বলেছে, নোরার মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন। যথাযথ প্রযুক্তিগত জ্ঞান, তথ্য যাচাই কিংবা বাস্তব ভিত্তি ছাড়াই তিনি এসব মন্তব্য করেছেন। বিতর্কের পর তাদের বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে যায় এবং বাতিলের সংখ্যাও বেড়ে যায় বলে দাবি করেছে সংস্থাটি।
ডিউন্স অ্যাভিয়েশনের দাবি, নোরার মন্তব্যের কারণে তাদের সুনাম ও ব্যবসায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ কারণে ক্ষতিপূরণ হিসেবে অভিনেত্রীর কাছে ৩ কোটি টাকা দাবি করেছে তারা।
মামলাটি গুজরাটের গান্ধীনগরের আদালতে করা হয়েছে। এতে ক্ষতিপূরণের পাশাপাশি নোরার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা বিতর্কিত পোস্ট ও বিমানটি নিয়ে থাকা সংশ্লিষ্ট অনলাইন কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছে বিমান সংস্থাটি।
এদিকে নোরার মন্তব্য নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে ডিউন্স অ্যাভিয়েশন। প্রতিষ্ঠানটির দাবি, নোরা যে বিমানটিতে ভ্রমণ করেছিলেন, সেটি কোনো অস্বাভাবিক ছোট বিমান নয়। নির্দিষ্ট যাত্রার জন্য এটি যথাযথ আকারের একটি স্ট্যান্ডার্ড বিমান। বিমানটি ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএর অনুমোদিত এবং উড্ডয়নের জন্য সম্পূর্ণ উপযোগী বলেও দাবি করেছে তারা।
তবে নোরা ফতেহীর বিরুদ্ধে করা এই মামলার বিষয়ে এখন পর্যন্ত তাঁর পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি
- এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ভাইকে উপহার দেবেন উদ্যোক্তা
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- পাকিস্তান দলে বাবরের কতটা কর্তৃত্ব, প্রশ্ন তুললেন আথারটন
- মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে
- লুজারের শীর্ষে আমরা নেটওয়ার্কস
- গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে ভয়াবহ ধস
- সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- ‘প্রতারিত হয়েছিলাম’, বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঈশা
- সিস্টেম লসেই বছরে ক্ষতি ২,৪২১ কোটি টাকা
- এলডিসি উত্তরণে শুল্কঝুঁকি, ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী
- নিট ফেব্রিক আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিজিএমইএ-বিকেএমইএ
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিনিয়োগকারীরা ফিরে পেল ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ৩২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে বাড়বে বাজারের গভীরতা: বিএসইসি চেয়ারম্যান
- কমতে কমতে ২ পয়েন্টে
- ডাইরেক্ট লিস্টিংয়ে বড় কোম্পানির শেয়ারবাজারে আসার সুযোগ
- বিশ্বকাপের হারের পর জাপানের সামনে আবার ব্রাজিল
- মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- অ্যাপলের নতুন সিইওর বেতন ৬৮০ কোটি টাকা
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- ইত্যাদিতে শেষবারের মতো দেখা যাবে এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানকে
- সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি
- দুই দিনেই ৩৭ হাজার গ্রাহক টাকা ফেরত চান, চাহিদা ২ হাজার ৪০০ কোটি
- ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, ৩৮ লাখ ঘুষ: এনবিআরের দুই কর্মকর্তার শাস্তি
- এলএনজির দামে লাগামহীন উল্লম্ফন, কয়েক মাসে দ্বিগুণের বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়
- তামিমকে ছাড়িয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড হৃদয়ের
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- বৃহস্পতিবার লেনদেনে ফিরবে মাইডাস ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- বিয়ের আগের দিনও কথা হয়েছিল, তারপরই একে অপরকে ব্লক
- পলির হঠাৎ কড়া হুঁশিয়ারি, ‘দেখি তোর তলায় কত জোর’
- পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ নেটওয়ার্কে ২১৪৮ কোটি টাকার এডিবি ঋণ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














