আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : ব্যবসায় আয় ও সম্পদ বাড়লেও আর্থিক চাপ থেকে বের হতে পারছে না দেশের ওষুধ খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ২০২৫-২৬ হিসাববছরের প্রথম নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে কোম্পানিটির ঋণের বোঝা, সুদ ব্যয়, বকেয়া কর এবং নগদ অর্থের সংকট নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে একই সময়ে ঋণনির্ভরতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সুদের খরচ। ফলে ব্যবসা থেকে আয় বাড়লেও তার বড় একটি অংশ চলে যাচ্ছে আর্থিক ব্যয় মেটাতে।
৯৬৫ কোটি টাকার সম্পদ, নগদ মাত্র ২ কোটি
৩১ মার্চ ২০২৬ পর্যন্ত এশিয়াটিক ল্যাবরেটরিজের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬৪ কোটি ৬৭ লাখ টাকা। বিপুল এই সম্পদের বিপরীতে কোম্পানিটির হাতে নগদ ও ব্যাংক উদ্বৃত্ত রয়েছে মাত্র ২ কোটি ২১ লাখ টাকা।
অর্থাৎ, মোট সম্পদের তুলনায় তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য নগদের পরিমাণ অত্যন্ত কম। বড় ধরনের স্বল্পমেয়াদি দায়, পরিচালন ব্যয় কিংবা হঠাৎ নগদ অর্থের প্রয়োজন তৈরি হলে কোম্পানিটির ওপর চাপ বাড়তে পারে।
কাগজে-কলমে কোম্পানিটির চলতি অনুপাত ৪ দশমিক ২৭। কিন্তু চলতি সম্পদের বড় অংশ নগদে নেই। ২৪১ কোটি ১৫ লাখ টাকার চলতি সম্পদের মধ্যে মজুদ পণ্য রয়েছে ৭৪ কোটি ৮৮ লাখ টাকা, বাণিজ্যিক পাওনা ৮০ কোটি ৯৭ লাখ এবং অগ্রিম ও আমানত ৮৩ কোটি ৯ লাখ টাকা।
ফলে এসব পাওনা আদায় ও মজুদ দ্রুত নগদে রূপান্তর করতে না পারলে কাগজে শক্তিশালী চলতি সম্পদের বিপরীতে বাস্তব নগদ সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।
ঋণ বাড়ছে, লাফিয়ে বাড়ছে সুদ
কোম্পানিটির আর্থিক ঝুঁকির আরেকটি বড় দিক হলো ঋণ ও সুদের ব্যয় বৃদ্ধি। আগের বছরের একই সময়ে দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ ছিল ১৪১ কোটি ২৩ লাখ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ কোটি ৮৪ লাখ টাকা।
ঋণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আর্থিক ব্যয়ও। গত বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির আর্থিক ব্যয় ছিল ৫ কোটি ৬৫ লাখ টাকা। চলতি সময়ে তা বেড়ে হয়েছে ১৫ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ এক বছরে আর্থিক ব্যয় বেড়েছে ১৭৯ শতাংশ।
অন্যদিকে, এই সময়ে কোম্পানিটির বিক্রি ১১৪ কোটি ৮৮ লাখ টাকা থেকে বেড়ে ২২৮ কোটি ৮৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ বিক্রি প্রায় দ্বিগুণ হলেও সুদ ও অন্যান্য আর্থিক ব্যয়ের চাপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
করের বকেয়াও বাড়ছে
কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে করের দায় নিয়েও উদ্বেগের কারণ রয়েছে। নয় মাসের হিসাবে চলতি কর ধরা হয়েছে ১৪ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে ব্যালান্স শিটে মোট চলতি কর পরিশোধযোগ্য বা বকেয়া করের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ২৩ লাখ টাকা।
তবে নগদ প্রবাহ বিবরণী অনুযায়ী, এ সময়ে আয়কর হিসেবে পরিশোধ করা হয়েছে মাত্র ২ কোটি ৩৪ লাখ টাকা। ফলে বিদ্যমান করের দায় পরিশোধের চাপ ভবিষ্যতে কোম্পানিটির নগদ প্রবাহের ওপর আরও চাপ তৈরি করতে পারে।
বড় বিনিয়োগ, ফেরত আসার অপেক্ষায় নগদ
এশিয়াটিক ল্যাবরেটরিজ একই সময়ে বড় অঙ্কের মূলধনি বিনিয়োগও করেছে। প্রথম নয় মাসে নির্মাণাধীন প্রকল্প বা মূলধনি কাজ চলমান খাতে ২১ কোটি ৫৪ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।
নতুন এসব প্রকল্প থেকে দ্রুত আয় বা নগদ প্রবাহ তৈরি না হলে বিপুল মূলধনি ব্যয় কোম্পানিটির তারল্য পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশেষ করে হাতে নগদ অর্থের পরিমাণ যখন মাত্র ২ কোটি ২১ লাখ টাকা, তখন বড় প্রকল্পে বিনিয়োগের অর্থায়ন ও চলতি দায় মেটানোর সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বিক্রি বাড়লেও বাড়ছে আর্থিক চাপ
এশিয়াটিক ল্যাবরেটরিজের সর্বশেষ নয় মাসের আর্থিক সূচকে একদিকে ব্যবসা সম্প্রসারণের চিত্র দেখা যাচ্ছে, অন্যদিকে একই সঙ্গে বাড়ছে আর্থিক চাপ।
বিক্রি বেড়েছে, দীর্ঘমেয়াদি ঋণ বেড়েছে ও আর্থিক ব্যয় বেড়েছে। একই সময়ে চলতি কর পরিশোধযোগ্য অর্থ বেড়েছে। বিপরীতে নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৭৭ লাখ টাকা থেকে সামান্য বেড়ে ২ কোটি ২১ লাখ টাকা হলেও কোম্পানির মোট সম্পদের তুলনায় তা খুবই নগণ্য।
সব মিলিয়ে এশিয়াটিক ল্যাবরেটরিজের আর্থিক প্রতিবেদনে ব্যবসার আকার বাড়ার পাশাপাশি ঋণ, সুদ ব্যয়, করের দায় এবং নগদ অর্থের মধ্যে একটি বড় ধরনের ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। ফলে বিক্রি বৃদ্ধির পাশাপাশি কোম্পানিটি কতটা নগদ প্রবাহ তৈরি করতে পারছে এবং ঋণের বোঝা কীভাবে সামলাচ্ছে—সেটিই সামনে আর্থিক স্থিতিশীলতার বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।
পাঠকের মতামত:
- ১৮ বলে ৪৬ রান তুলে ভারতকে জেতালেন তিলক
- আফগানিস্তানের উত্থান ইংল্যান্ডের পতন
- ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী
- টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাংলাদেশের পুরো বাজারের চেয়ে বড় জিয়োর আইপিওতে আবেদন
- চিত্রনাট্যের বাইরে ঐশ্বরিয়াকে ছুঁয়ে বকুনি খান সালমান
- ব্রুকের ২০২ রানে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড
- ধীরের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ে জিতল ভারত
- সতর্কবার্তা পেয়েও ঠেকাতে পারেনি এসবিআই : তথ্য ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের
- ১০০ মিনিটেই পূর্ণ সাবস্ক্রাইবড ৩০ হাজার কোটি রুপির আইপিও
- খেলাপি আদায়ে কৃষি ব্যাংকের অগ্রগতি, মুনাফার আশা আগামী বছর
- তুরাগ রক্ষায় বিশ্বব্যাংকের ১৮৪ কোটি টাকার ঋণ
- শ্রীপুর টাউনশিপ বন্ড: নিরীক্ষক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
- এসবিআইয়ের ৩.৭৫ লাখ গ্রাহকের তথ্য চুরি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন, সরছেন বিদেশীরা
- তোয়ালে পড়ে যাওয়ায় বোল্ড হয়েও আউট হলেন না বেনেট
- গোলকিপারদের ব্যালন ডি’অর জয়ের অপেক্ষা ৬৩ বছরের
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- হারের পর তামিমের বার্তা কঠোর পরিশ্রম ও দেশের প্রতিনিধিত্ব
- এক ইউরোতে মেসি–রোনালদোকে ভোট দেওয়ার সুযোগ
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- চার ব্রোকারেজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- উত্থান দিয়ে ৫ দিনের ছুটিতে শেয়ারবাজার
- ৬০ হাজার কোটি টাকার তহবিল বিতরণে ধীরগতি
- এজিএমের একদিন পরই ওয়ালটনের লভ্যাংশ বিতরণ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আবারও শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- অস্ত্রোপচার শেষে কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফেরার আশা মার্তিনেজের
- তদন্তের মধ্যেই মাঠে ফিরছেন রিজওয়ান
- আইপিওর টাকায় কড়াকড়ি করছে বিএসইসি
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ডিএসইতে লেনদেন ৪০০ কোটির নীচেই
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- লেনদেনের শীর্ষে সোনালী আঁশ
- তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে ৫ গুণ
- দুই দিনেই ২১০ কোটি রুপি আয় ‘জেলার ২’-এর
- টানা চার দিন ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ারবাজার
- ৩০ হাজার কোটি টাকার আইপিও আনছে মুকেশ আম্বানির জিয়ো
- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ






.jpg&w=50&h=35)







