ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান

২০২৬ সেপ্টেম্বর ১০ ১০:১১:৪৫
সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ১-এর লভ্যাংশ, ফেরতযোগ্য অর্থ বা অন্য কোনো পাওনা ও দাবি থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে সম্পদ ব্যবস্থাপক জানিয়েছে, ফান্ডটির লভ্যাংশ, ফেরতযোগ্য অর্থ কিংবা অন্য কোনো পাওনা বা দাবির বিষয়ে কোনো দাবি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পূর্ণাঙ্গ তথ্যসহ আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সম্পদ ব্যবস্থাপকের কাছে জমা দিতে হবে।

দাবি জমা দেওয়ার জন্য নির্ধারিত ঠিকানা হলো—সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও ম্যানেজমেন্ট) কোম্পানি লিমিটেড, সফুরা টাওয়ার (পঞ্চম তলা), ২০ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৩।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো দাবি থাকলে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ তা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সম্পদ ব্যবস্থাপক।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন