গ্রামীণ ক্যাপিটালের চৌধুরী খালেদকে ৩ বছর নিষিদ্ধ
বিকন ফার্মাসহ ৩ কোম্পানির কারসাজিতে ২.৭০ কোটি টাকা জরিমানা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে বিকন ফার্মাসিউটিক্যালস, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও নিটল ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি ও আইন লঙ্ঘনের দায়ে ৭ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২ কোটি ৭০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া আর্থিক জরিমানার পাশাপাশি ১ জনকে তিন বছরের জন্য শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজে নিযুক্ত থাকতে নিষিদ্ধ করা হয়েছে। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে শৃঙ্খলা ভঙ্গের জন্য গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী খালেদ সাইফুল্লাহকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। আর বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার নিয়ে শেয়ার কারসাজির জন্য মো. আমজাদ হোসেন পাটোয়ারীকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার নিয়ে কারসাজির জন্য মো. সাইফ উল্লাহকে ৩০ লাখ টাকা এবং এ জি মাহমুদকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সম্পর্কে তারা ভাই। এছাড়া নিটল ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির জন্য একেএম মনিরুল হককে ২০ লাখ টাকা, সালওয়া তাবাসসুম হককে ২০ লাখ টাকা, ওয়াসিফা তাবাসসুম হককে ২০ লাখ টাকা এবং তাদের প্রতিষ্ঠান উখতানি এন্টারপ্রাইসকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট : সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যর্থতা এবং শেয়ারবাজারে শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী খালেদ সাইফুল্লাহকে ১ কোটি টাকা জরিমানার পাশাপাশি তাকে শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলোর সদস্যভুক্ত গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের অফিস পরিদর্শনকালে নানান অনিয়ম পায় বিএসইসি, যা তাদের তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
বিকন ফার্মাসিউটিক্যালস : ২০২১ সালের মে থেকে আগস্ট পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করা হয়। মো. আজাদ হোসেন পাটোয়ারী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ১৭(ই)(ভি) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লঙ্ঘন করেছেন। তিনি সিরিজ লেনদেনের মাধ্যমে বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম বাড়াতে ভূমিকা রেখেছেন, যা বিএসইসির তদন্তে উঠে এসেছে।
ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ : এ কোম্পানির শেয়ার নিয়েও ২০২১ সালের মে থেকে আগস্ট পর্যন্ত সময়ে কারসাজি করা হয়। সিটি ব্রোকারেজের বিনিয়োগকারী মো. এ.জি. মাহমুদ ও মো. সাইফ উল্লাহ এর আগেও একাধিকবার শেয়ার কারসাজির জন্য জরিমানা করেছে বিএসইসি। এ দুই ভাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ১৭(ই)(ভি) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লঙ্ঘন করেছেন। তারা সিরিজ লেনদেনের মাধ্যমে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়াতে ভূমিকা রেখেছেন, যা বিএসইসির তদন্তে উঠে এসেছে।
নিটল ইন্স্যুরেন্স : এ কোম্পানিটিতে শেয়ার নিয়ে কারসাজির জন্য একেএম মনিরুল হককে ২০ লাখ টাকা, সালওয়া তাবাসসুম হককে ২০ লাখ টাকা, ওয়াসিফা তাবাসসুম হককে ২০ লাখ টাকা এবং তাদের প্রতিষ্ঠান উখতানি এন্টারপ্রাইসকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে কারসাজিতে এদের জরিমানা করা হলেও আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয়নি। যদিও হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ লিমিটেড।
পাঠকের মতামত:
- এবার পতন দিয়ে সপ্তাহ শুরু
- নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আবারও বাড়ল
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ১০০ ব্রোকারেজ হাউজে নজরদারি জোরদার করছে বিএসইসি
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ সামিট অ্যালায়েন্স পোর্ট
- ৮৮ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- ব্যাংক এশিয়ার ইপিএস কমেছে ১৬ শতাংশ
- ট্রাস্ট ব্যাংকের ইপিএস কমেছে ১২ শতাংশ
- লোকসানে হাইডেলবার্গ সিমেন্ট
- সিঙ্গার বাংলাদেশের লোকসান কমেছে
- বিএটিবিসির মুনাফা কমেছে
- বড় লোকসানে প্রিমিয়ার ব্যাংক
- করপোরেট গভর্ন্যান্স বিধিমালা বাস্তবায়নে কোম্পানি সেক্রেটারিদের ভূমিকা গুরুত্বপূর্ণ
- মিউচুয়াল ফান্ড খাতে আধুনিকায়নে সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ
- বিজিআইসিতে লুটপাটে ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা
- বিনিয়োগকারীরা হারালো ৯ হাজার ৬১৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- তিন কোম্পানির লভ্যাংশ বিতরণ
- সাপ্তাহিক লুজারে বীমা খাতের আধিপত্য
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- বড় পতন দিয়ে সপ্তাহ শেষ
- ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অগ্রণী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪ শতাংশ
- আলহাজ্ব টেক্সটাইলের লোকসান বেড়েছে ১০৭ শতাংশ
- যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে ২২ শতাংশ
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১১৩ শতাংশ
- শাহজালাল ব্যাংকের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
- প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ
- আলহাজ্ব টেক্সটাইলের ৩% লভ্যাংশ ঘোষনা
- বড় লোকসানে রূপালি ব্যাংক
- ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান খান, শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে বার্তা
- নেহাকে ফের খোঁচা অভিজিতের
- লুজারের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ আইটি কনসালটেন্টস
- সূচক কমলেও লেনদেন বেড়েছে
- আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএসইসির বৈঠক, বন্ড বাজার উন্নয়নে গুরুত্ব
- ইউনিয়ন ক্যাপিটালের লোকসান বেড়েছে ৩৩ শতাংশ
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ
- রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড
- বাংলাদেশ ব্যাংকের ভেতরে বসেই জুয়া ও ক্রিপ্টো লেনদেন
- তালিকাভুক্তির দিনে ৭ শতাংশ রিটার্ন দিল এসবিআই ফান্ডস
- ‘সংসদের ভেতরে আতঙ্কে ছিলাম’
- ‘এত বড় তারকা, তবু নেই অহংকার’
- আইপিওতে ৬৪ কোটি টাকা, এক দশক পরও আসেনি সাফল্য
- শেয়ারবাজার ট্রাইব্যুনালে সরাসরি মামলার পথ খুলছে
- সিএসই-৩০ সূচকে ৪ কোম্পানির পরিবর্তন
- দুলামিয়া কটনের ৯৮% দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ কুইন সাউথ
- শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান
- দ্বিতীয় প্রান্তিকে ২০৪ কোটি টাকার উদ্বৃত্ত
- দ্বিতীয় প্রান্তিকে ৮ কোটি ১১ লাখ টাকার ঘাটতি
- রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ ঘোষনা
- শাহরুখ শেষ সুপারস্টার নন
- লুজারে বীমা কোম্পানির আধিপত্য
- গেইনারের শীর্ষে এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
- ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- হাজার কোটির নিচে লেনদেন
- আর্থিক হিসাব প্রকাশ করবে ৭ কোম্পানি
- জীবন বিমা তহবিলে ৫২ কোটি ৯৩ লাখ টাকা বেড়েছে
- প্রগতি ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ
- সন্ধানি লাইফ ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ ঘোষনা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














