সাতদিনে এলো ৭ হাজার ১৪ কোটি টাকার প্রবাসী আয়
ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রেমিট্যান্সের প্রবাহ। গত মাসের ধারাবাহিকতা রয়েছে চলতি মাসে। আগস্টের চেয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাস সেপ্টেম্বরে। এ মাসের প্রথম সাতদিনেই এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ৭ হাজার ১৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, সেপ্টেম্বরের প্রথম সাতদিনে ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আর প্রতিদিন আসছে ৮ কোটি ৩৫ লাখ ডলার করে। এভাবে রেমিট্যান্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে আড়াই বিলিয়ন ছাড়িয়ে যাবে।
আলোচিত সাতদিনে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১২টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও সীমান্ত ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি মাস সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ভালো রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। রেমিট্যান্স বেশি আসার পেছনে সচেতনতা কাজ করছে। প্রবাসীদের কাছে পৌঁছানো আর ডলারের দরবৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এতে বাড়ছে রেমিট্যান্স আসার পরিমাণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। বছরওয়ারি হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২০২১ অর্থবছরে। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার। আর চলতি বছরের জুন মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা ২৯ হাজার ৭১৮ কোটি টাকা। এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সদ্য বিদায়ী আগস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি (২.২২ বিলিয়ন) ডলার। যা তার আগের বছরের (আগস্ট-২০২৩) একই সময়ের চেয়ে ৬২ কোটি ডলার বেশি এসেছে। গত বছরের আগস্ট মাসে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলারের রেমিট্যান্স।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স আসে। এছাড়া জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। তার আগের মাস মে মাসে আসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার পাঠান প্রবাসীরা।
পাঠকের মতামত:
- বিনিয়োগকারীরা হারালো ৯ হাজার ৬১৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- তিন কোম্পানির লভ্যাংশ বিতরণ
- সাপ্তাহিক লুজারে বীমা খাতের আধিপত্য
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- বড় পতন দিয়ে সপ্তাহ শেষ
- ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অগ্রণী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪ শতাংশ
- আলহাজ্ব টেক্সটাইলের লোকসান বেড়েছে ১০৭ শতাংশ
- যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে ২২ শতাংশ
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১১৩ শতাংশ
- শাহজালাল ব্যাংকের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
- প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ
- আলহাজ্ব টেক্সটাইলের ৩% লভ্যাংশ ঘোষনা
- বড় লোকসানে রূপালি ব্যাংক
- ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান খান, শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে বার্তা
- নেহাকে ফের খোঁচা অভিজিতের
- লুজারের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ আইটি কনসালটেন্টস
- সূচক কমলেও লেনদেন বেড়েছে
- আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএসইসির বৈঠক, বন্ড বাজার উন্নয়নে গুরুত্ব
- ইউনিয়ন ক্যাপিটালের লোকসান বেড়েছে ৩৩ শতাংশ
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ
- রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড
- বাংলাদেশ ব্যাংকের ভেতরে বসেই জুয়া ও ক্রিপ্টো লেনদেন
- তালিকাভুক্তির দিনে ৭ শতাংশ রিটার্ন দিল এসবিআই ফান্ডস
- ‘সংসদের ভেতরে আতঙ্কে ছিলাম’
- ‘এত বড় তারকা, তবু নেই অহংকার’
- আইপিওতে ৬৪ কোটি টাকা, এক দশক পরও আসেনি সাফল্য
- শেয়ারবাজার ট্রাইব্যুনালে সরাসরি মামলার পথ খুলছে
- সিএসই-৩০ সূচকে ৪ কোম্পানির পরিবর্তন
- দুলামিয়া কটনের ৯৮% দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ কুইন সাউথ
- শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান
- দ্বিতীয় প্রান্তিকে ২০৪ কোটি টাকার উদ্বৃত্ত
- দ্বিতীয় প্রান্তিকে ৮ কোটি ১১ লাখ টাকার ঘাটতি
- রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ ঘোষনা
- শাহরুখ শেষ সুপারস্টার নন
- লুজারে বীমা কোম্পানির আধিপত্য
- গেইনারের শীর্ষে এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
- ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- হাজার কোটির নিচে লেনদেন
- আর্থিক হিসাব প্রকাশ করবে ৭ কোম্পানি
- জীবন বিমা তহবিলে ৫২ কোটি ৯৩ লাখ টাকা বেড়েছে
- প্রগতি ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ
- সন্ধানি লাইফ ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ ঘোষনা
- শেয়ারপ্রতি ১৮.২৩ টাকার লোকসানকে দেখানো হয়েছে ১.১০ টাকা মুনাফা
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- লুজারে বীমা কোম্পানির আধিপত্য
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- গেইনারের শীর্ষে গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড
- শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম স্থগিত
- ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২০ শতাংশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ
- প্রথম পিরিয়ডে মনে হয়েছিল মৃত্যু নিশ্চিত
- ‘হাসলে মিষ্টি, না হাসলে আগুন’
- তৃতীয়ও হতে পারল না বিশ্বকাপ জয়ের শীর্ষ দাবিদার ফ্রান্স
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














