ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

মাকসুদের পদত‍্যাগ দাবিতে উত্তাল মতিঝিল

২০২৪ অক্টোবর ২৯ ১৫:৪৮:২৩
মাকসুদের পদত‍্যাগ দাবিতে উত্তাল মতিঝিল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে গত কয়েকদিনের ন্যায় মঙ্গলবার (২৯ অক্টোবর) বিক্ষোভ করেছেন বাংলাদেশ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক‍্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব‍্যানারে এই বিক্ষোভ করা হয়েছে।

এদিন দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব‍্যাংকের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এরপরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে জড়ো হন তারা।

বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠে মতিঝিল পাড়া। বিনিয়োগকারীদের এখন মূল দাবিই মাকসুদের পদত্যাগ। যার পদত্যাগেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের।

বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, মাকসুদ শেয়ারবাজার বুঝেন না। এটা শুধু সাধারন বিনিয়োগকারীদের কথা না। এই কথা এখন বিএসইসির সাবেক স্বনামধন্য চেয়ারম্যানসহ স্টেকহোল্ডারদের। তাই মাকসুদের পদত্যাগ করা উচিত।

তাদের দাবি, মাশরুর রিয়াজকে নিয়ে সামান্য বিতর্ক উঠতেই তিনি আর বিএসইসিতে চেয়ারম্যানের দায়িত্ব নেননি। অথচ এখন সবাই মাকসুদের বিপক্ষে এবং তার পদত্যাগ চায়। কিন্তু তারপরেও নির্লজ্জ মাকসুদ পদত্যাগ করছেন না। এ থেকেই তার অযোগ্যতার পাশাপাশি ব্যক্তিত্ব না থাকার বিষয়টিও ফুঁটে উঠেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন