ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবারও লিন্ডে বিডির মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা

২০২৫ মার্চ ১৬ ১১:৫৭:৩৬
এবারও লিন্ডে বিডির মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ আগের বছরের ন্যায় ২০২৪ সালের ব্যবসায়ও অর্জিত মুনাফার থেকে বেশি লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৪২১.৯৪ টাকা মুনাফা হলেও লভ্যাংশ ঘোষণা করেছে ৪৫০ টাকা। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ২৮.০৬ টাকা কোম্পানির সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হবে।

লিন্ডে বিডির ২০২৪ সালে শেয়ারপ্রতি ৪২১.৯৪ টাকা হিসাবে ৬৪২ কোটি ১২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৪৫০০% (অন্তর্বতীকালীন ৪১০০%) শতাংশ বা শেয়ারপ্রতি ৪৫০ টাকা হিসেবে মোট ৬৮৪ কোটি ৮২ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ মুনাফার থেকে ৪২ কোটি ৭০ লাখ টাকার বেশি লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হবে।

কোম্পানিটির পর্ষদ এরইমধ্যে ওই বছরের ৪৫০০ শতাংশের মধ্যে অন্তর্বর্তীকালীন হিসেবে ৪১০০% বা শেয়ারপ্রতি ৪১০ টাকা করে মোট ৬২৩ কোটি ৯৫ লাখ টাকার নগদ লভ্যাংশ প্রদান করে দিয়েছে।

এর আগে ২০২৩ সালে লিন্ডে বিডির শেয়ারপ্রতি ৩৪.৫৪ টাকা করে নিট ৫২ কোটি ৫৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই অর্থবছরের জন্য ১৫৪০ শতাংশ হারে ২৩৪ কোটি ৩৬ লাখ টাকার লভ্যাংশ দেওয়া হয়েছিল। যা ছিল মুনাফার ৪৪৫.৮১ শতাংশ। মুনাফার অতিরিক্ত ১৮১ কোটি ৭৯ লাখ টাকা রিটেইন আর্নিংস থেকে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য লিন্ডে বিডির বর্তমানে ১৫ কোটি ২২ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪০ শতাংশ। শনিবার (১৫ মার্চ) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১০৪১.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন