শাকিবের মেগাস্টার উপাধি নিয়ে কী এমন বললেন জাহিদ হাসান
বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। প্রায় তিন দশক ধরে কাজ করে যাচ্ছেন তিনি। দুই দশক ধরে বলা চলে একচ্ছত্র আধিপত্য নিয়ে সিনেমা করছেন। হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির সবেধন নীলমনি। তার নামে সিনেমায় টাকা লগ্নি হয়। তার নামেই প্রেক্ষাগৃহে উপচে পড়ে দর্শক। আবার তার এই জমকালো সময়টাতেই একে একে কমেছে সিনেমা হলের সংখ্যাও। তাই শাকিব খানকে নিয়ে আলোচনা ও সমালোচনা দুই-ই চলে।
ভক্ত-অনুরাগীরা শাকিবকে নানা নামেই ভূষিত করে সম্মান দিয়ে থাকেন। কেউ বলেন কিং খান, কেউ বলেন সুপারস্টার। অনেকে আবার মেগাস্টার বলেও তাকে অভিহিত করেন। এসব উপাধির বিরোধিতাও করেন অনেকে নানা যুক্তি তুলে ধরে।
গুণী অভিনেতা জাহিদ হাসানও বললেন, ‘মেগাস্টার’ শব্দটি কানে লাগে। তিনি অবশ্য শাকিব খানের স্টারডম, ইন্ডাস্ট্রিতে তার অবদানকে বড় করেই দেখছেন। তবে উপাধি ব্যবহারের ক্ষেত্রে খানিকটা বিনয়ী হওয়া উচিত বলে মনে করেন তিনি। তার এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
সম্প্রতি এক লাইভ টক শোতে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া নিজের অভিনীত ছবি ‘উৎসব’ নিয়ে কথা বলতে গিয়ে এই প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেন জাহিদ হাসান। বলেন, ‘আমাদের এখানে শাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দটা ব্যবহার করা হয়। অন্যদের বলা হয় শুধু চিত্রনায়ক। এটা কেন হয় বুঝি না। তিনি তো একজন অভিনেতা, বাকিরাও তাই। এই শব্দটা আমার কানে লাগে।’
এবারের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে শাকিব খানের ‘তাণ্ডব’ এবং জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তির পর থেকে ‘উৎসব’-এর জনপ্রিয়তা বেড়েছে, আয়ের দিক থেকেও ছবিটি ‘তাণ্ডব’-কে ছাড়িয়ে গেছে। এমনকি চতুর্থ সপ্তাহেও বেশ কিছু হলে প্রদর্শিত হচ্ছে ‘উৎসব’।
এই সাফল্য নিয়ে প্রশ্ন করলে জাহিদ হাসান বলেন, ‘শেক্সপিয়ারের একটা কথা আছে ‘কোনো কিছু হওয়া বড় কথা না, বড় কথা হলো সেটা হয়ে থাকা।’ অনেকগুলো হলে মুক্তি পেলেই সব শেষ হয়ে যায় না। শেষ পর্যন্ত দর্শক টিকিয়ে রাখতে না পারলে, সেটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। যত বিনয়ের সঙ্গে কাজ করা যায়, ততই ভালো।’
তবে ব্যক্তিগত প্রতিযোগিতার জায়গায় যেতে চান না জাহিদ হাসান। বরং তিনি চান, সব সিনেমা একসঙ্গে ভালো চলুক। ‘তাণ্ডব, উৎসব, নীলচক্র, ইনসাফ- সবই তো আমাদের সিনেমা। দর্শক যেন সব সিনেমা দেখে, এবং আমাদের সিনেমা শিল্প আরও সমৃদ্ধ হয়’, -বলেন তিনি।
পাঠকের মতামত:
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ কুইন সাউথ
- শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান
- দ্বিতীয় প্রান্তিকে ২০৪ কোটি টাকার উদ্বৃত্ত
- দ্বিতীয় প্রান্তিকে ৮ কোটি ১১ লাখ টাকার ঘাটতি
- রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ ঘোষনা
- শাহরুখ শেষ সুপারস্টার নন
- লুজারে বীমা কোম্পানির আধিপত্য
- গেইনারের শীর্ষে এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
- ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- হাজার কোটির নিচে লেনদেন
- আর্থিক হিসাব প্রকাশ করবে ৭ কোম্পানি
- জীবন বিমা তহবিলে ৫২ কোটি ৯৩ লাখ টাকা বেড়েছে
- প্রগতি ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ
- সন্ধানি লাইফ ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ ঘোষনা
- শেয়ারপ্রতি ১৮.২৩ টাকার লোকসানকে দেখানো হয়েছে ১.১০ টাকা মুনাফা
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- লুজারে বীমা কোম্পানির আধিপত্য
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- গেইনারের শীর্ষে গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড
- শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম স্থগিত
- ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২০ শতাংশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ
- প্রথম পিরিয়ডে মনে হয়েছিল মৃত্যু নিশ্চিত
- ‘হাসলে মিষ্টি, না হাসলে আগুন’
- তৃতীয়ও হতে পারল না বিশ্বকাপ জয়ের শীর্ষ দাবিদার ফ্রান্স
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে
- একদিনে আইবিএমের ৮.৫০ লাখ কোটি টাকা পতন
- 'অন্যের কথায়' শেয়ার কেনেন অধিকাংশ খুচরা বিনিয়োগকারী: বিএসইসি চেয়ারম্যান
- বাজার শক্তিশালী হলে বিদেশিরা আগ্রহী হবেন
- মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৭ হাজার ৪৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- মার্জিন বিধিমালা এখনও চূড়ান্ত নয়, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএসইসির
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- অস্বাভাবিক দরবৃদ্ধি, আল-মদিনা ফার্মার শেয়ার তদন্তের নির্দেশ
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ারবাজারে ৫ কার্যদিবস পর পতন
- লুজারের শীর্ষে উসমানিয়া গ্লাস
- ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- গেইনারের শীর্ষে টেকনো ড্রাগস
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে মহেশপুরে সচেতনতামূলক র্যালি
- লেনদেনের শীর্ষ টেকনো ড্রাগস
- বিআইএফসির লোকসান বেড়েছে ৪ শতাংশ
- সেনা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২ শতাংশ
- উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের পর্ষদে ফেরাতে হাইকোর্টের অনুমতি চাইবে পিপলস লিজিং
- আল-আরাফাহ ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরল উদ্যোক্তা পরিচালকদের হাতে
- গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে টপকে শীর্ষে মেসি
- বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব, নজরে বন্দর ও লজিস্টিকস খাত
- আইপিও অনুমোদনে দীর্ঘসূত্রতা কমানোর দাবি
- আর্জেন্টিনা জেতায় বিয়ে করতে যাচ্ছেন পরীমণি!
- টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
- লুজারের শীর্ষে জুট স্পিনার্স
- শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস উত্থান
- গেইনারের শীর্ষে এসিআই ফর্মূলা
- ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বিএসআরএম স্টিল
- প্রাইম ইসলামী লাইফের ঘাটতি কমেছে, বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স তহবিল
- প্রগতি লাইফের নেট প্রিমিয়াম বেড়েছে ২৪%
- এমএল ডাইংয়ের ৬২% দর বৃদ্ধি
- ডেনিম উৎপাদন সক্ষমতা ৬০ মিলিয়ন গজে উন্নীত করেছে এনভয় টেক্সটাইল
- স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- ইসলামিক ফাইন্যান্সের লোকসান কমেছে ৯৪ শতাংশ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না পদ্মা লাইফ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














