ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পতন দিয়ে সপ্তাহ শুরু

২০২৬ জুলাই ১৯ ১৬:৩৫:০৪
পতন দিয়ে সপ্তাহ শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গত সপ্তাহ পতনে শেষ হয়। যার ধারাবাহিকতা চলতি সপ্তাহের রবিবারও অব্যাহত রয়েছে। এছাড়া লেনদেন পতনে রয়েছে।

রবিবার (১৮ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৫৬ পয়েন্টে। যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে কমেছিল ২৬ পয়েন্ট।

তবে এর আগে টানা ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে বুধবার ১৫ পয়েন্ট, মঙ্গলবার ৪৫ পয়েন্ট, সোমবার ১৭ পয়েন্ট, রবিবার ৪৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৫ কার্যদিবসে সূচক বাড়ে ১৫৬ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ৭০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১১৮ কোটি ২৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৭ কোটি ৮৫ লাখ টাকার বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৮ টি বা ২৫.০০ শতাংশের। আর দর কমেছে ২৪৫ টি বা ৬২.৫০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৯ টি বা ১২.৫০ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬ টির, কমেছে ১৩৭ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৭৪৯ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ১৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৫৫ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন