ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দুলামিয়া কটনের ৯৮% দর বৃদ্ধি

২০২৬ জুলাই ২১ ১৮:২২:৪৭
দুলামিয়া কটনের ৯৮% দর বৃদ্ধি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটনের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।

জানা গেছে, দুলামিয়া কটনের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল দুলামিয়া কটনের শেয়ার দাম ছিল ১১৩.৫০ টাকায়। যা ২১ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ২২৪.৯০ টাকায়। ফলে গত সাড়ে ৩ মাসে কোম্পানি শেয়ারের দাম বেড়েছে ১১১.৪০ টাকা বা ৯৮ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন